এক্সপ্লোর

Birbhum News: দত্তপুকুরকাণ্ডের পর ফের বেআইনি বাজি কারখানার হদিশ, এবার কোথায়?

West Bengal News: অগ্নিনির্বাপক যন্ত্র আছে, কিন্তু তা গত কয়েক বছর রিফিল করা হয়েছে বলে মনে হয় না। ভেতরের দেওয়ালে ধূমপান নিষেধ বলে বোর্ড লাগানো আছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দত্তপুকুরকাণ্ডের .(Duttapukur Incident) ভয়াবহতার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বীরভূমের (Birbhum) সুরুলেও বেআইনিভাবে বাজি কারখানা চালানোর অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। যদিও কারখানার মালিকের দাবি, এখন আর বাজি তৈরি হয় না, তৈরি হয় ডাকের গয়না। ঘটনাকে নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

মহেশতলা, এগরা, বজবজ, ইংরেজবাজারের পর শিরোনামে এসেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। সামনে এসেছে বিপুল পরিমাণ মজুত রাসায়নিক... লাবরেটরি ও কারখানার চাঞ্চল্যকর ছবি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি ও মশলা। এই পরিস্থিতিতে বীরভূমেও সামনে এল বেআইনি বাজি কারখানার ছবি।

অগ্নিনির্বাপক যন্ত্র আছে, কিন্তু তা গত কয়েক বছর রিফিল করা হয়েছে বলে মনে হয় না। ভেতরের দেওয়ালে ধূমপান নিষেধ বলে বোর্ড লাগানো আছে। বাইরে বোর্ড লাগানো আছে, এখানে শব্দ বিহীন আতসবাজি পাওয়া যায়। সত্যিই কি শব্দবিহীন বাজি? বাজির কারখানা, বৈধ না অবৈধ? প্রশ্ন তুলতেই বাইরের বোর্ড তুলে ফেললেন কারখানার এক কর্মী।

বীরভূমের বোলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনন্দময়ী ফায়ার ওয়ার্কস। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতি এলাকায় রমরমিয়ে চলছে বাজি তৈরি। সামনে পুজো। তাই রাতদিন চলছে বাজি তৈরি। লাইসেন্স ছাড়াই বাজি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও বাজি কারখানার মালিকের দাবি, খাগড়াগড় বিস্ফোরণের পর, লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায় ২০১৯ থেকে এই কারখানায় বাজি তৈরি বন্ধ।

মালিক এই দাবি করলেও, তাঁর ঘরের দেওয়ালে লাগানো রয়েছে কী কী বাজি পাওয়া যায় তার তালিকা। ক্যামেরা দেখে তড়িঘড়ি সেসব সরিয়ে ফেলা হয়। কারখানার কর্মী আবার দাবি করলেন, বাজি নয়, তৈরি হয় ডাকের গয়না। বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এগরার বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয়েছিল প্রশাসন। কিন্তু তা সত্বেও কী করে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে জেলায় জেলায়?দত্তপুকুরের মতো আবার কোনও বড় দুর্ঘটনা হলে, তার দায় কে নেবে? প্রশ্ন উঠছে।

এদিকে দত্তপুকুরকাণ্ডের পর উত্তর ২৪ পরগনাজুড়ে পুলিশের তল্লাশি। বারাসাতে DSP ট্রাফিকের অফিসে রাখা রয়েছে বাজেয়াপ্ত করা বেআইনি বাজি। ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ বাজি মজুত রাখায় প্রশ্ন উঠেছে। নিয়ম মেনে বাজেয়াপ্ত হওয়া বাজি মজুত করা আছে, সময় মতো নিষ্ক্রিয় করা হবে, পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget