এক্সপ্লোর

Locket Chatterjee on Jahangir Khan: "পার্টি পুরো খালি, কোথায় পুষ্পা?" লকেটের নিশানায় তৃণমূল ও জাহাঙ্গির

Jahangir Khan: তৃণমূলকে নিশানা করছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "তৃণমূলের ২৯ জন সাংসদ রয়েছে। আবার রাজ্যসভার রয়েছে। তারপরও হাত তুলে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন। পার্টি পুরো খালি।

ফলতা, ডায়মন্ড হারবার: বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (West Bengal Assembly Election 2026) । তার আগে ফলতায় রণে ভঙ্গ জাহাঙ্গির খানের । ভোট ময়দান থেকে পালালেন তিনি । অবশেষে ঝুঁকলেন 'পুষ্পা' । বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর । যদিও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি । এর ফলে, ইভিএমে (West Bengal Assembly Election 2026) জাহাঙ্গির খানের নামই থাকবে বলে জন গিয়েছে । জাহাঙ্গির আরও জানিয়েছেন, ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।       

আরও পড়ুন: "লড়াই, প্রতিবাদ আর প্রতিরোধের আরেক নাম...", সজল ঘোষের প্রশংসায় পোস্ট প্রান্তিক চক্রবর্তীর

জাহাঙ্গির খানের এই রণে ভঙ্গ দেওয়ার ঘটনায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "পোলিং এজেন্ট পাবে না জেনেই পালিয়েছে পুষ্পা ।" এর আগে এই জাহাঙ্গির খানের বিরুদ্ধেই একাধিকবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে । ফলতার অনেক ভোটারই অভিযোগ করছেন, তাঁরা ভোট দিতে পারেননি ।       

এই ঘটনায় তৃণমূলকে নিশানা করছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "তৃণমূলের ২৯ জন সাংসদ রয়েছে । আবার রাজ্যসভার রয়েছে । তারপরও হাত তুলে নিচ্ছে । এদের অবস্থা ভাবুন । পার্টি পুরো খালি । পার্টি পুরো সাফ হয়ে গিয়েছে । ভয়ে সব পালিয়ে গিয়েছে । কাউকে দেখা যাচ্ছে না ।"       

আরও পড়ুন: উত্তরাধিকারহীন জায়গায় TMC পার্টি অফিস, দখল করে সেখানে সেখানে ICDS সেন্টার করে দিল BJP

লকেটের কথায় এদিন উঠে আসে বুলডোজার প্রসঙ্গও । একই সঙ্গে বিজেপি নেত্রীর নিশানায় জাহাঙ্গির খানও । তিনি বলেন, "আগে রিগিং, ছাপ্পা হত । এখন মানুষ জেগে উঠেছে । বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে । একদিন ওরা বুলডোজার চালিয়েছিল ফলতায় । আমরা দেখেছি, একুশের পর কীভাবে ভাঙচুর করেছিল । কীভাবে তারা লুঠপাট করেছিল । এখন মানুষ সামনে দাঁড়িয়ে আছে । এবং আজ ভয়ে কোনও পুষ্পা বা কোথায় পুষ্পা? কাউকে দেখা যাচ্ছে না । উপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে । আর পুষ্পারা সব ভেগে যাচ্ছে ।"       

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget