এক্সপ্লোর

Lok Sabha Election: দীপ্সিতার আক্রমণের পাল্টা কল্যাণ, বাম প্রার্থীকে 'সোফিয়া লরেন' বললেন তৃণমূল নেতা

Kalyan Banerjee on Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেখবে কী করে। সবাই তো দেখতে পাচ্ছে। ও তে মিস ইউনিভার্স। ও ব্যক্তিগত এভাবে চালিয়েই যাবে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দীপ্সিতা ধরের (Dipshita Dhar) "মিস্টার ইন্ডিয়া" VS কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) "মিস ইউনিভার্স"! বুধবার সকালে শ্রীরামপুরের পেয়ারাপুর মুসলিম পাড়ায় প্রচার কর্মসূচি ছিল তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেইসময় সেখানে চলে আসে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচার মিছিল।     

প্রথমে সিপিএমের মিছিলকে জায়গা করে দিতে দেখা যায় তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সিপিএমের মিছিল খানিকটা এগিয়ে যেতেই জয় বাংলা ও সিপিএমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

পাল্টা স্লোগান দেন সিপিএমের কর্মী সমর্থকরাও। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলে ফের কটাক্ষ করেন সিপিএম প্রার্থী। তিনি বলেন, 'আমি তো ওনাকে খুঁজছিলাম। আমি দেখতে পেলাম না। মনে হয় ওনার মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনও পরে আছেন।আমি তো এখনও ওনাকে দেখতে পায়নি। উনি তো রাস্তায় নেমেছেন।'

শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেখবে কী করে। সবাই তো দেখতে পাচ্ছে। ও তে মিস ইউনিভার্স। ও ব্যক্তিগত এভাবে চালিয়েই যাবে। আর আমাকেও বলে যেতে হবে। ৯ বছর ধরে JNU-তে পড়াশোনা করছে। থিসিস সাবমিট করতে পারছে না, কতবড় পণ্ডিত বলো। হেরে ভূত হয়ে চলে যাবে, আবার চলে যাবে। কোনও আন্দোলনের সঙ্গে জড়িত নয়।' 

আরও পড়ুন, প্রতিদিন ফোন না ব্যবহারেই সাফল্য? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ জানালেন নরেন্দ্রপুর মিশনের সেই টিপস

এদিকে, শ্রীরামপুরের সিপিএম প্রার্থী বলেন, 'কদিন পর আরও রাস্তায় ওনাকে নামতে হবে। ৪ তারিখের পর উনি তো আর এমপি থাকবেন না। তখন রাস্তায় নামতে হবে আবার।' 

এই প্রথম নয়। এর আগেও একে অপরকে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল ও সিপিএম প্রার্থী। দীপ্সিতা বলেছিলেন, এমন একজন MP রেখে লাভ কী, যাঁকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না, মিস্টার ইন্ডিয়া। তাতে হাতে ঘড়ি পরলে অনিল কপূর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই। 

সেই কটাক্ষ আর পাল্টা কটাক্ষের ধারা বজায় রইল এদিনও।                                                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget