এক্সপ্লোর

Sabyasachi Dutta: 'সুরাহা পাইনি..', বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরের মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক সব্যসাচী দত্ত

Sabyasachi On Krishna: কলকাতার মেয়রের উল্টোসুরে ডেপুটি মেয়রের মুখ খোলার পর, এবার বিধাননগরের মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক খোদ চেয়ারম্য়ান..

কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: লোকসভা নির্বাচনের আগে (Lok Sabha Elections 2024) বেআইনি নির্মাণ ( Illegal Construction) নিয়ে এবার বিস্ফোরক সব্য়সাচী দত্ত (Sabyasachi Dutta)। সরাসরি বিধাননগরের মেয়রকে কাঠগড়ায় তুললেন খোদ পুরসভার চেয়ারম্য়ান। তাঁর দাবি, মেয়রের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েও তিনি কোনও সুরাহা পাননি। মেয়র কৃষ্ণা চক্রবর্তী অবশ্য় সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ পাঠানোর কথা বলেই কার্যত দায় সেরেছেন। 

বিধাননগর পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্য়ান সব্য়সাচী দত্ত। বেআইনি নির্মাণের কারণ হচ্ছে, অসৎভাবে উপার্জন করা। কর্পোরেশন চাইলে, কঠোর হাতে দমন করতে পারে।নীরবতার কী কারণ? অসৎ উদ্দেশ্য়? বিধাননগর পুরসভা তৃণমূল নেতা ও চেয়ারম্য়ান সব্য়সাচী দত্ত বলেন, মাননীয়া মেয়রকে জিজ্ঞেস করুন। কলকাতার মেয়রের উল্টোসুরে ডেপুটি মেয়রের মুখ খোলার পর, এবার বিধাননগরের মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক খোদ চেয়ারম্য়ান। বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি আরও চরমে। বেআইনি বহুতল ভেঙে পড়ার ঝাঁকুনি যেনও গিয়ে লাগছে সোজা তৃণমূলের অন্দরে। যার জেরে দলের ভিতর থেকেই, সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্য়কর সব অভিযোগ। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে কার্যত কাঠগড়ায় তুললেন খোদ পুরসভার চেয়ারম্য়ান সব্য়সাচী দত্ত।

সব্য়সাচী দত্ত বলেন,এটা দীর্ঘদিনের ব্য়াধি। এটা চলে আসছে অনেকদিন ধরে এবং বিধাননগর কর্পোরেশনে পরবর্তীকালে সংযুক্ত যে এলাকাগুলো হয়েছে, পুরনিগম হওয়ার পরে, রাজারহাট-গোপালপুর পুরসভা এবং মহিষবাথান পঞ্চায়েত, সেই অঞ্চলে সংখ্য়াটা অনেক বেশি। আদালতে রাজ্য় সরকার যে হলফনামা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২টো ওয়ার্ডেই ৩৩৩টা। কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের ঠিক সুরাহা পাইনি বলে মহামান্য় আদালতে আমাকে কেস করতে হয়েছিল। অভিযোগটা কী? প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেআইনি নির্মাণ। 

 অপরদিকে, বিধাননগর পুরসভার মেয়র  কৃষ্ণা চক্রবর্তী বলেন,'আমার কাছে যখন কোনও কমপ্লেন আসে, যে অথরিটি আছে, যে ডিপার্টমেন্ট আছে, আমরা তাঁকে চিঠিটা পাঠিয়ে দিই। সেই চিঠি, সেই ডিপার্টমেন্টে যাঁরা রয়েছেন, তাঁরা ডিপার্টমেন্টে বসে আছেন, তাঁর যোগ্য়তা অনুযায়ী, নিশ্চয়ই সেটা দেখে, আমি আশা করব, যথাযথ ব্য়বস্থা নিয়েছেন।' বিধাননগর পুরসভার প্রথম মেয়র ছিলেন সব্য়সাচী দত্ত। ২০১৫ থেকে প্রায় ৬ বছর এই পদে ছিলেন তিনি। ২০২২ সালে বিধাননগর পুরসভার চেয়ারম্য়ানের দায়িত্ব পান। সেই তিনিই দাবি করছেন, কলকাতার পাশাপাশি বেআইনি নির্মাণের ভাইরাস ছড়িয়ে পড়েছে ঝাঁ চকচকে বিধান নগরেও।

আরও পড়ুন, বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়েই প্রচারে সুকান্ত, বললেন..

কৃষ্ণা চক্রবর্তী আরও বলেন, 'সব্য়সাচী দত্ত চেয়ারম্য়ান, আমি মেয়র। আইনের হোক, বেআইনি হোক বা কিছু হোক, এটা টেবিলে কথা বলার জায়গা, আমরা বলব। ওরও পার্ট আছে এখানে। শুধু মেয়র নয়। মেয়র, ডেপুটি মেয়র আমরা যাঁরা আছি, আমাদের ৪১ জন কাউন্সিলরই আমরা দায়বদ্ধ, আমাদের কোথাও যদি অন্য়ায় হয়, সেটাকে প্রতিরোধ করার।' কলকাতার ডেপুটি মেয়রের বিস্ফোরক মন্তব্য়ের ২৪ ঘণ্টাও কাটল না। এবার বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরের মেয়রকে বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ চেয়ারম্য়ান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget