এক্সপ্লোর

Loksabha Election 2023 : নওদায় ধুন্ধুমার, প্রচারে বেরিয়ে ফের গোব্যাক স্লোগানের মুখে অধীর

Baharampur Lok Sabha constituency : হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান। 

রাজীব চৌধুরী , মুর্শিদাবাদ : বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি , কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ( Adhir Chowdhury )।

নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান। একদিকে যখন তৃণমূলের লোকজন অধীরকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেন, তখন অন্যদিকে থেকে স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা। সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপ্রকার ধুন্ধমার বেঁধে যায় সেখানে।  বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করায়, পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হয়।

এদিনের বিক্ষোভ নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, হতাশা, চরম হতাশা থেকে তৃণমূল এই স্লোগান দিচ্ছে। 'তৃণমূল এখানে হারবে, তৃণমূল অধীর রঞ্জন চৌধুরীকে ভয় পায়। চুরি লুঠপাঠ , যে কোনও অপকর্মের বিরুদ্ধে সবথেকে সোচ্চার মুখ অধীররঞ্জন চৌধুরী ' 

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, 'প্রার্থীরা প্রচার করবে, তাঁর অধিকার আছে। কিন্তু এই গণতান্ত্রিক অধিকারটা তৃণমূল মানতে চাইছে না। পঞ্চায়ের নির্বাচন বা মিউনিসিপ্যাল নির্বাচনের সময়ও ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এবার হয়ত সেটা পারছে না...তাই যেখানে সুযোগ পাচ্ছে , আটকাবার চেষ্টা করছে। ..নির্বাচনে তৃণমূল হারবে বুঝতে পারছে। '

১৭ এপ্রিল রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনায় হাসপাতালে আহতদের দেখতে গিয়েও একইরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অধীরকে। সেদিন বিজেপির বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা। মেজাজ হারিয়ে বহরমপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে ধাক্কাও মারেন অধীর চৌধুরী।

ঠিক ৭ দিন আগে ১৩ এপ্রিল,  বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায় নতুনবাজার এলাকায়। অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে দিতে রাস্তায় বসে পড়েন তৃণমূল নেতা, কর্মীরা। এই নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও কংগ্রেস নেতা শিলাদিত্য হালদারের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় তৃণমূল নেতা, কর্মীদের। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের আটক করে এলাকা ফাঁকা করে বহরমপুর থানার পুলিশ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          

কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget