এক্সপ্লোর

Heat Stroke : কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

Heat Wave Problem : হিট স্ট্রোক কি ব্রেন স্ট্রোকের মতোই? নাকি আলাদা কিছু ? এই নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন চিকিৎসক সুমন মিত্র

কলকাতা : তীব্র হয়েছে গরম। মহানগরের তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। রাজ্যের অধিকাংশ জেলাতেই বইছে লু। তীব্র তাপপ্রবাহের কথা ভেবে আপাতত এক সপ্তাহ ক্লাস বন্ধ রাজ্যের সরকারি  ও বেসরকারি স্কুলগুলিতে। অনেকেই স্কুলই বেছে নিয়েছে অনলাইন ক্লাসের পথ। এই পরিস্থিতিতে চারিপাশ থেকে শোনা যাচ্ছে বহু মানুষের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর। গরম থেকে যে কোনও অসুখই কি হিট স্ট্রোক ? হিট স্ট্রোক কি ব্রেন স্ট্রোকের মতোই? নাকি আলাদা কিছু ? এই নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন চিকিৎসক সুমন মিত্র, সিনিয়র কনসাল্ট্যান্ট ইন্টারনাল মডিসিন ( CMRI Hospital Kolkata, CODE WELLNESS ) । 

কাদের হিটস্ট্রোকের প্রবণতা বেশি?

চিকিৎসক সুমন মিত্র জানালেন, যাঁরা বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে কোনও কারণে রোদে বের হচ্ছেন, যাঁদের বয়স ৫৫ বছরের বেশি বা ১০-১৫বছরের কম, তাঁরাই মূলত হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। 

হিটস্ট্রোক কী ?

শরীর তার ভিতরের তাপের ভারসাম্য বজায় রাখে নিজস্ব শারীরবৃত্তীয় কৌশলে। কিন্তু এখন রোদের তাপ এতটাই বেশি যে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। শরীর তখন সেই ব্যালেন্সটা দরে রাখতে পারছে না। ফলে পথে-ঘাটে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেক সময়ই অজ্ঞান হয়ে পড়ার মত পরিস্থিতি হচ্ছে। ব্ল্যাক আউট হচ্ছে। এটাই হিট স্ট্রোক। 

হিট স্ট্রোক আর এমনি স্ট্রোক কি একই ?

ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় কোনও কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে গিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় রোগীরা অসুস্থ হয়ে পড়েন। তাঁরা অনেক ক্ষেত্রে হাত-পা নাড়াতে পারে না। শরীরের কোনও একদিকের সাড় চলে যায়। জিভ এলিয়ে যায়। কথ বলার সমস্যা হয়। কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে সেটা ঘটে না। হিট স্ট্রোকটা একেবারে আলাদা। যখন গরমের কারণে শরীরে গরম-ঠান্ডা নিয়ন্ত্রণে সমস্যা হয়, তখন মানুষ একেবারে মাটিতে নুইয়ে পড়েন। শরীর গরম-ঠান্ডা ভারসাম্যটা ঠিক রাখতে পারে না। এই অবস্থায় প্রয়োজন ছায়ায় নিয়ে যাওয়া, পর্যাপ্ত জল দেওয়া বা প্রয়োজনে হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন দেওয়া। যখন দেখা যাচ্ছে রোগীর শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে, রোগী ঠিক করে শ্বাস নিতে পারছেন না কিংবা প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, অতিরিক্ত বমি হচ্ছে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আসছে না,  সেক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। যত কাছাকাছি সম্ভব হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। 

সাধারণ স্ট্রোকের উসপর্গগুলি কিন্তু এটা নয়। মস্তিষ্কের কোনও একটা অংশে রক্ত পৌঁছতে না পারলে ব্রেন স্ট্রোক হয়। তখন শরীরের একদিন অবশ হয়ে যাতে পারে। কথা জড়িয়ে যাওয়া এবং শরীরে কোনও একদিক একেবারেই দুর্ব হয়ে যাওয়া এই রোগের লক্ষণ। মুখের একদিন বেঁকে যাওয়া বা মুখের একদিক থেকে জল গড়িয়ে পড়তে দেখা যায়। যা হিটস্ট্রোকের লক্ষণগুলি থেকে একেবারেই আলাদা। 

হিটস্ট্রোকের মূল উপসর্গ গুলি হল - 

  • রোদের তাপে একেবারে নুইয়ে পড়া 
  • অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়ে যাওয়া 
  • গায়ের তাপমাত্রা অত্যন্ত বেশি অর্থাৎ প্রবল জ্বর 

    এই উপসর্গগুলি দেখলে একটুও সময় নষ্ট না করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। এভাবেই লড়াই করতে হবে গরমের সঙ্গে । বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন  - 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget