এক্সপ্লোর

Loksabha Election 2024 : আলিপুরদুয়ারে মেঘ কাটল পদ্মশিবিরে ? অভিমান ভুলে টিগ্গার হয়ে ভোট চাইলেন বার্লা

Loksabha Election 2024 Alipurduar Constituency : মাঝে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রচারে দেখা যায়নি জন বার্লাকে, যা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছিল বিজেপিকে।

অরিন্দম সেন, আনিপুরদুয়ার : লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকা থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।  আলিপুরদুয়ার আসনে টিকিট পেয়েছেন দলের জেলা সভাপতি ও বিধায়ক মনোজ টিগ্গা। লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিদ্রোহী হয়ে ওঠেন আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ। জন বার্লা অভিযোগ করেন, মনোজ টিগ্গা কলকাঠি নাড়ার জন্যই তাঁর নাম বাদ পড়েছে। মাদারিহাটে রেলের অনুষ্ঠানে গিয়ে সবার সামনেই মনোজ টিগ্গার সমালোচনা করেন। এক কথায়, যুদ্ধ ঘোষণা করেন মনোজের বিরুদ্ধে। বলে দেন, 'প্রত্যাহার করবে, তারপর কথা হবে, না হলে কারও সঙ্গে কোনও কথা হবে না! কারও সঙ্গে কথা বলব না। প্রত্যাহার করলে তখন কথা বলব। আমার সঙ্গে ছল করবে! আমি জেতাব...না, না, না...আমি করব না।'

কিন্তু তার কয়েকদিনের মধ্যেই এসব ভুলে কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের বিদায়ী বিজেপি সাংস দলীয় প্রার্থী মনোজ টিগ্গাকে ভাই বলে সম্বোধন করে বললেন, এত বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হতেই পারে !

মাঝে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রচারে দেখা যায়নি জন বার্লাকে, যা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছিল বিজেপিকে। তবে গত ৪ ও ৭ এপ্রিল কোচবিহার ও জলপাইগুড়িতে নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভায় দেখা গিয়েছিল জন বার্লাকে। তারপর মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী বার্লা বিজেপি প্রার্থী মনোজের প্রচারে অংশ নেওয়ায় সেই মেঘ কিছুটা কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরপর মঙ্গলবার বার্লা আর টিগ্গাকে পাশাপাশি হাঁটতে দেখা গেল। মনোজের হলে ভোট চাইলেন জন। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত মাদারিহাটের রামঝোড়া,  লঙ্কাপাড়া চা বাগান এলাকায় বৌদ্ধ মন্দিরে পুজো দিয়ে এক সঙ্গে প্রচারে দেখা যায় বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে।  

ভোট এলেই বারবার আলোচনায় আসে আলিপুরদুয়ারের নাম। রাজনীতির নামে যখন রাজ্যজুড়ে ভাষা সন্ত্রাস, পেশির আস্ফালন, তখন শান্ত সমাহিত এই ডুয়ার্স বারবার উঠে আসে উদাহরণ হিসেবে। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি; যেমন রাজনৈতিক বৈচিত্র্যের খামতি নেই, তেমনি জনবৈচিত্র্য সমৃদ্ধ এই এলাকা। একদিকে বাঙালি-অবাঙালি, একাধিক আদিবাসী গোষ্ঠী সমৃদ্ধ এই জেলা আজকের রাজনীতিতে বিরল উদাহরণ। এবার আপাত শান্ত এই কেন্দ্র পদ্মে আস্থা রাখেন কি না সেটাই দেখার। 

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget