এক্সপ্লোর

Loksabha Election 2024: 'কথা দিয়েছি, সরকার এলে টাটাকেই ফিরিয়ে আনব,' প্রতিশ্রুতি BJP প্রার্থীর

BJP Campaign: ব্যবধান ১৬টা বছরের। কিন্তু এখনও সমান প্রাসঙ্গিক সিঙ্গুর। লোকসভা ভোটের প্রচারে ফের উঠে আসছে শিল্পায়নের কথা।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি: ভোটের (Loksabha Election 2024) প্রচারে সিঙ্গুর নিয়ে এবার প্রতিশ্রুতির কথা শোনা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গলায়।

সিঙ্গুর নিয়ে প্রতিশ্রুতি:
ব্যবধান ১৬টা বছরের। কিন্তু এখনও সমান প্রাসঙ্গিক সিঙ্গুর। লোকসভা ভোটের প্রচারে ফের উঠে আসছে শিল্পায়নের কথা। শুক্রবার জমি-আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরসহ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থীর দাবি, সিঙ্গুরে ফিরতে আগ্রহী টাটারা। ভোটপ্রচারে বেরিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, “একটাই মানুষের ভেতরে ক্ষোভ রয়েছে, যে সিঙ্গুরের শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছেন। এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি সিঙ্গুরে শিল্প করতে ব্যর্থ। আমরা কথা দিয়েছি, যে সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব। টাটা হান্ড্রেড পার্সেন্ট আগ্রহী আছে আবার সিঙ্গুরে। কারণ, পরিবেশগত দিক থেকে আমাদের বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে। কিন্তু এই সিন্ডিকেটবাজি, তোলাবাজি, তৃণমূলের দুর্নীতির কারণে কেউ আসতে পারছে না।’’

একসময় রাজ্যের শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে সিঙ্গুরের নাম উঠে এসেছিল। বর্তমানে তা কার্যত পরিণত হয়েছে শিল্পের সমাধিতে। নির্বাচন পর্বে ফের একবার সামনে এল সেই সিঙ্গুরের প্রসঙ্গ। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। লোকসভা নির্বাচন লকেটের এই প্রতিশ্রুতির পরই কটাক্ষ করেছে প্রতিপক্ষ দুই দলই। রচনা বলেন, "আগে উনি আসুক। তারপর টাটা আসুক। তারপর আপনি ক্যামেরা নিয়ে আমার কাছে আসবেন। ৫ বছর আগে আনলেন না, হঠাৎ ৫ বছর পর এই লোকসভা ২০২৪-এ মনে পড়ল টাটার কথা? ৫ বছর আগে টাটার কথা মনে পড়ল না? টাটার স্বপ্ন দেখেছে বোধ হয় রাত্রিবেলা।'' দুই দলকে একসঙ্গে বিঁধেছে সিপিএম। মনোদীপ ঘোষ প্রার্থী বলেন, "টাটাকে সিঙ্গুুর থেকে তাড়ানোর ব্যাপারে, সেখানে তো বিজেপি নেতা রাজনাথ সিংহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, একই মঞ্চে। ফলে আগে সেই উত্তরটা তো দিতে হবে, যে তখন তাহলে তাড়ানোর যে ভূমিকা তারা পালন করেছিল, কী কারণে করেছিল। তারপর তো তৈরি করার কথা, টাটার সঙ্গে কথা বলার বিষয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: WB Weather Update: চৈত্রেই চাঁদিফাটা রোদ, কতদিন পর্যন্ত তাপপ্রবাহ? নামবে স্বস্তির বৃষ্টি?

 

সেরা শিরোনাম

Non Veg in Durga Puja: 'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে.. আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য
'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে.. আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য
Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষমদের জন্য
'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষমদের জন্য
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে

ভিডিও

CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget