এক্সপ্লোর

Kunal Ghosh : কুণাল ঘোষের পদে কাকে বসালে 'দলের মঙ্গল'? নিজেই পরামর্শ দিলেন তীর্যক পোস্টে

এক্স হ্যান্ডেলে করা পোস্টে কুণাল নিজের সম্পর্কে দুটি শব্দ ব্যবহার করেছেন, যা থেকে কার্যত স্পষ্ট তিনি কতটা বিরক্ত । 

কলকাতা : বুধবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর পর, বৃহস্পতিবার  লোকসভা ভোটের স্টার ক্যাম্পেনারের পদ থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ সরাসরি বলেছেন, সিদ্ধান্তের নেপথ্য়ে তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর সম্মতি রয়েছে। আর এরপর শুক্রবার ফের তিনি করলেন এক তীর্যক পোস্ট। নিশানায় এবার আইপ্যাক। 

বুধবার এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানে তিনি বারবার বলেন, 'কে কুণাল ঘোষ ?' । তিনি এও দাবি করেন, দলের অনেক সিদ্ধান্ত তিনি সাংবাদিক বৈঠক করার ৫ মিনিট আগেই জানতে পারেন।  এরপর বৃহস্পতিবার তিনি বলেন, 'এরকম দশটা কুণাল ঘোষ আসবে যাবে, এখানে যাঁরা শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু স্বার্থে থাকবে, মন যুগিয়ে চলবে, সব হ্যাঁতে হ্যাঁ বলবে, নিজস্ব কোনও ব্রেন থাকবে না। নিজস্ব কোনও বিবেক থাকবে না। নিজস্ব কোনও উদ্ভাবনী শক্তি থাকবে না, নিজস্ব কোনও উদ্যোগ থাকবে না, কিছু যন্ত্র থাকবে, তাঁরা শৃঙ্খলপরায়ণ বা শৃঙ্খলাপরায়ণ ভাবে চলবে, পার্টি সুশৃঙ্খল থাকবে।' 

এরপরই শুক্রবার একটি ইঙ্গিতবহ ট্যুইট করলেন কুণাল ঘোষ। সেখানে স্পষ্ট কটাক্ষ। স্পষ্ট তাঁর হতাশা। এক্স হ্যান্ডেলে করা পোস্টে কুণাল নিজের সম্পর্কে দুটি শব্দ ব্যবহার করেছেন, যা থেকে কার্যত স্পষ্ট তিনি কতটা বিরক্ত ।  'অপদার্থ' ও 'দলবিরোধী' এই দুটি শব্দকে তিনি কোটের মধ্যে রেখেছেন। সেই সঙ্গে তিনি একজনের নাম সাজেস্ট করেছেন, তাঁর শূন্যস্থান পূরণের জন্য। তিনি লিখেছেন, কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। সেই সঙ্গে কুণালের তীর্যক মন্তব্য, ' দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।'

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের বেশ কিছু দিন আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করছে আইপ্যাক। আর এই আইপ্য়াকেরই সহ প্রতিষ্ঠাতা প্রতীক। তাঁর টিমই তৃণমূলের ভোটের লড়াইয়ের স্ট্র্যাটেজি প্ল্যান করেন। তাই এবার কুণালের নিশানায় প্রতীক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: কলকাতায় ফিরেই গিয়েছিলেন হাসপাতালে, চিকিৎসা শেষে বেরিয়ে গেলেন অভিষেক, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: কলকাতায় ফিরেই গিয়েছিলেন হাসপাতালে, চিকিৎসা শেষে বেরিয়ে গেলেন অভিষেক, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal News LIVE Updates: জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
Abhishek Banerjee:
"অভয়ার বাড়িতে কতবার গিয়েছেন?" দরজার বাইরে অভিষেকের অপেক্ষায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মহিলারা
Family Planning: জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget