এক্সপ্লোর

RG Kar Victim's Family: সিপিএম-কে বেনজির আক্রমণ অভয়ার মা-বাবার, এবার মুখ খুললেন মীনাক্ষী, বললেন…

Minakshi Mukherjee: আর জি কর কাণ্ডে গোড়া থেকেই নির্যাতিতার পরিবারের পাশে ছিল সিপিএম।

কলকাতা: বিজেপি-র টিকিটে পানিহাটিতে প্রার্থী হতে চলেছেন আর জি কর হাসপাতালে ধর্ষণের শিকার হওয়া, খুন হওয়া চিকিৎসক তরুণীর মা। নিজে ফোন করে তিনি বিজেপি-র প্রার্থী হতে চেয়েছেন বলে জানিয়েছেন। নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সিপিএম-কে তীব্র আক্রমণ করেছেন অভয়ার পরিবার। তাঁদের মেয়ের জন্য বিচার চেয়ে কেউ আন্দোলনে নামেনি, নিজেদের নির্বাচনী স্বার্থকে সামনে রেখে তাঁদের মেয়েকে ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছেন। সেই নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। (Minakshi Mukherjee)

আর জি কর কাণ্ডে গোড়া থেকেই নির্যাতিতার পরিবারের পাশে ছিল সিপিএম। এমনকি যখন তড়িঘড়ি অভয়ার দেহ সৎকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন মীনাক্ষী, কলতান দাশগুপ্তরা । শববাহী গাড়ি আটকে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে চারিদিকে। মীনাক্ষীর নাম শোনা গিয়েছিল অভয়ার আত্মীয়ার মুখেও। অভয়ার মা-বাবার অভিযোগে এবার মুখ খুললেন তিনি। (RG Kar Victim's Family)

উত্তরপাড়ায় প্রচারের ফাঁকে অভয়ার মা-বাবার অভিযোগ নিয়ে মুখ খোলেন মীনাক্ষী । বলেন, “কারা করল রাজনীতি? আমরা যেদিন গাড়ি আটকেছিলাম, সেদিন কি আমরা জানতাম মেয়েটি তৃণমূল করে, না কি বিজেপি? না কি সেদিন লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধুই সিপিএম করবেন? আর জি করের ওই মেয়ে, আমাদের সবার মেয়ে। ও ডাক্তার। পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার।”

মীনাক্ষী আরও বলেন, “ডাক্তার কারখানায় যদি ডাক্তার মেয়েই নিরাপদ না থাকে, তার মানে পশ্চিমবঙ্গের কোনও মেয়ে নিরাপদ নয়। আমাদের লড়াইটা এখানে। কে কী রাজনীতি করবেন, সেটা তাঁর ব্যাপার। তৃণমূল যখন তথ্যপ্রমাণ লোপাট করেছে, দুর্নীতি, খুন, ধর্ষণ করেছে, সেই সময় বিজেপি-র মোহন ভাগবত এসে বলে গিয়েছেন এখানে, ‘মমতা যা করবেন, আমি সঙ্গে আছি’।”

বিধানসভা নির্বাচনের আগে ভোটের ময়দানে পদার্পণের ঘোষণা করেছেন অভয়ার মা-বাবা। পানিহাটিতে বিজেপি-র টিকিটে প্রার্থী হচ্ছেন অভয়ার মা। জানিয়েছেন, নিজেই ফোন করে প্রার্থী হতে চেয়েছেন তিনি। আর তার পরই সিপিএম-কে তীব্র আক্রমণ করেন তিনি। নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে, ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রাখতে তাঁর মেয়ের মৃত্যুকে সিপিএম ব্যবহার করেছে বলে দাবি করেন অভয়ার মা। অভয়ার বাবাও একই অভিযোগ তোলেন। দাবি করেন, নিজেদের স্বার্থেই বামপন্থীরা আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাঁদের মেয়ের জন্য কেউ আন্দোলনে নামেননি। ভোট কাটাকাটি করে বিজেপি-র সজল ঘোষকে বরানগরে সিপিএম-ই হারায় বলে অভিযোগ অভয়ার বাবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget