এক্সপ্লোর

Loksabha Election Result 2024: "উনি হিমালয়ের মতো, ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে,'' দিলীপের পাশে BJP বিধায়ক

Niladri Sekhar Dana On Dilip Ghosh: নির্বাচনে হারের পর একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এবার সেই দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

কলকাতা: মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করার পর হার হয়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh)। নির্বাচনে হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যই তাঁর পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁরা। আর দিলীপের পাশে এবার দাঁড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বিজেপি বিধায়কের মন্তব্য, "উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে।''

এদিন বিজেপি বিধায়ক বলেন, "দল যদি এই হিসেবনিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপবাবু আমাদের শরিক ছিলেন নিশ্চিতভাবে দিলীপবাবুকে নিয়ে আসতে পারেন। এটা তো আমরা বলতে পারি না। অস্বীকার করার নেই যে দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপবাবুর নেতৃত্বে রাজ্যে ১৮ জন সাংসদ নির্বাচন হয়েছে। অনেক সন্ত্রাসের মধ্যে দিয়ে তাঁকে পথ হাঁটতে হয়েছে। একটা ভুল কোথাও আমাদের হয়েছে। জনগণ শেষ কথা বলে।''

২০১৯-এর লোকসভা ভোটে বঙ্গবাসীকে চমকে দিয়ে একধাক্কায় যে বিজেপি ২ থেকে ১৮ আসনে পৌঁছে গেছিল, ৫ বছর পর, সেই দলই কার্যত মুখ থুবড়ে পড়েছে। বাংলায় ৪২টা আসনের মধ্যে ৩০ আসন চার্গেট করলেও, বিজেপির ঝুলিতে গেছে মাত্র ১২টি আসন। আগেরবারের থেকে যা ৬ কম। আর এই ফলের পরেই বঙ্গ বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই হারের জন্য দায়ী কে? প্রার্থী ও কেন্দ্র নির্বাচন নিয়ে নেতৃত্বের ভুল সিদ্ধান্তেরই কি খেসারত দিতে হল গোটা দলকে? রাজ্য নেতৃত্বের একতরফা সিদ্ধান্তের জেরেই কি এক ধাক্কায় বিজেপির অনেকখানি আসন কমল? এ নিয়ে প্রথমেই সংগঠনের দুর্বলতা, তাঁর কেন্দ্র বদল নিয়ে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 

ইতিমধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছেন রানাঘাট থেকে বিজেপির জয়ী সাংসদ জগন্নাথ সরকার। ২০১৯-এর পর ২০২৪-এও রানাঘাট আসন থেকে জিতেছেন জগন্নাথ সরকার। কিন্তু হুগলিতে এবার রাজনীতিতে নবাগত রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতে গতবারে জয়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে দলের সংগঠন নিয়ে মুখ খোলেন তিনিও। অন্যদিকে, গতবার বাংলা থেকে বিজেপি ১৮টা আসন পাওয়ার পরও, একজনকেও ক্য়াবিনেট মন্ত্রী করেননি নরেন্দ্র মোদি। এবার আসন কমেছে। কিন্তু, এবারও কি বিজেপির ১২জন বাঙালি সাংসদের মধ্য়ে একজনও ক্য়াবিনেটমন্ত্রী হবেন না? এই প্রশ্নের মধ্য়েই কার্যত নিজের দাবি স্পষ্ট করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South 24 Parganas: যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো-টোটোর বচসা, মহেশতলায় বন্ধ পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget