এক্সপ্লোর

Dilip Ghosh: 'কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে' ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

Dilip Ghosh On Loksabha Election Result 2024: ভোটে বিপর্যয়, এবার সরাসরি নেতৃত্বের একাংশের দিকে আঙুল দিলীপের।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভোটে হারের পর (Loksabha Election Result 2024) কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সামগ্রিকভাবে দেশে বিজেপির ফল নিয়েও সরব হলেন তিনি। আবারও তুলে ধরলনে 'কাঠিবাজি' ইস্যু। ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ। 

ফের বিস্ফোরক দিলীপ ঘোষ: এদিন তিনি বলেন, "পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। প্রায় ৬০ থেকে ৭০টা আসন কমেছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যেও আমরা ব্যাপকভাবে হেরেছি। কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ। রাজনীতির মধ্যেও রাজনীতি হয়। কেন আসন বদল হল, তা কেউ জিজ্ঞেস করেনি, বলেওনি। হঠাৎ নাম ঘোষণা করে দেওয়া হল। সঙ্ঘের লোকেদের বলেছিলাম এখানে পাঠানো হচ্ছে এটার উদ্দেশ্য ঠিক নয়। আমি রাজনীতিও করব না। নির্বাচনেও লড়ব না। সংগঠন দাঁড় করানো কাজ ছিল। কাজ শেষ হয়ে গিয়েছে। সঙ্ঘের লোকেরা বলেছিল, আপনি না থাকলে পার্টিটার কী হবে। আমি থেকেও পার্টির কী হচ্ছে!''

 

কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, "আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল। তাঁরও আত্মবিশ্বাস কমে গিয়েছিল। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের দায়িত্ব এটা। কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে। তাঁদের দেখে লোকে ভোট দেবে না। পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না। নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি। কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন। সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে।''

এর আগে এদিন দিলীপ ঘোষের মুখে এবার দলে ব্রাত্য-তত্ত্বও শোনা গিয়েছিল। কাঠিবাজির অভিযোগ, নির্বাচনী কেন্দ্র বদল নিয়ে উষ্মা প্রকাশের পর প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, গত ৪ বছর ধরে তিনি পার্টির কোনও প্রোগ্রামে যান না। সেই সঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, দলের তরফে তাঁকে ডাকা হয় না। তাঁর মতামতও নেওয়া হয় না। মেদিনীপুর কেন্দ্রে সাংসদের যথাযথ দায়িত্ব পালন করা সত্ত্বেও, তাঁকে ওই আসনে লড়তে দেওয়া হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sealdah Train Service: 'সম্পূর্ণ রূপে পরিষেবা বন্ধ একথা সত্যি নয়' স্পষ্ট করল পূর্ব রেল

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget