এক্সপ্লোর

Sealdah Train Service: শিয়ালদা স্টেশনে কি ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ ? কী বলছে রেল

Train Service Disruption: মধ্যরাত থেকে শিয়ালদার ৫ প্ল্যাটফর্ম বন্ধ। রবিবার দুপুর পর্যন্ত একই পরিস্থিতি। বেশ কিছু ট্রেন বাতিল, অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় বাড়ছে হয়রানি।

কলকাতা: প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের (Sealdah Train Service) ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের মেন এবং উত্তর শাখায় ব্যাহত রেল পরিষেবা। সকাল থেকেই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। এই আবহে রেলের দাবি, ট্রেন বন্ধ নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে। 

কী বলছে পূর্ব রেল?

মধ্যরাত থেকে শিয়ালদার ৫ প্ল্যাটফর্ম বন্ধ। রবিবার দুপুর পর্যন্ত একই পরিস্থিতি। বেশ কিছু ট্রেন বাতিল, অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় বাড়ছে হয়রানি। স্টেশনে স্টেশনে তুমুল ভিড়। আর যা নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে বলে দাবি পূর্ব রেলের। এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "ভুল বার্তা ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে ট্রেন পরিষেবা বন্ধ। এরকম বিষয়টা নয়। শিয়ালদায় শুধুমাত্রা ১ থেকে ৫ নম্বর পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রেখেছি। ৫ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে শিয়ালদা মেন শাখাতেই ট্রেন চলাচল করে সেটা খোলা আছে। সেখানে পরিষেবা দিচ্ছি। ১২ কোচের ট্রেন চালাচ্ছি। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। যার জন্য দমদম বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেখানে যাত্রীদের কিছু সমস্যা হচ্ছে। এমন নয় যে শিয়ালদায় কোনও ট্রেনকেই আনছি না। সম্পূর্ণ রূপে পরিষেবা বন্ধ একথা সত্যি নয়। কলকাতা মেট্রোকে অনুরোধ করেছিলাম ওরা দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চালাচ্ছে। জুলাই থেকে পরিষেবা পাওয়ার জন্য মানুষের সহযোগিতা পাচ্ছি।'' 

 

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত: শিয়ালদা শাখায় প্রতিদিন ৮৯৪টি ট্রেন যাতায়াত করে। তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০৬। সেই ৮০৬টা ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। 

ফের পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা: ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল চালু থাকলেও, অনেক ট্রেন দেরিতে ঢুকছে। রেল সূত্রে খবর, রবিবার এই কাজ শেষ হলে, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি দমদমের দিকের অংশ ৬০ মিটার করে বাড়ানো হবে। তার জন্য চলতি মাসেই ফের ২-৩দিনের ট্রেন চলাচল বিঘ্নিত হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election Result 2024: "উনি হিমালয়ের মতো, ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে,'' দিলীপের পাশে BJP বিধায়ক

সেরা শিরোনাম

এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget