এক্সপ্লোর

Saumitra Khan: বাংলায় বিজেপির ভরাডুবির জেরে রাজ্য নেতৃত্বকে ফের তোপ, বঞ্চনা ইস্যুতে তৃণমূলের সুর সৌমিত্র খাঁয়ের গলায়

Loksabha Elections 2024 Results: পশ্চিমবঙ্গের দলের ভরাডুবির জেরে ফের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন বিষ্ণুুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যকে বঞ্চনার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বিষ্ণুপুর: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) প্রচারে এসে পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) ৩০ আসন জিতবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির নেতা-নেত্রীদের গলাতেও সেই একই সুর শোনা গেছিল। কিন্তু, ফলাফল প্রকাশের পর দেখা যায়, মাত্র ১২টি আসনে জয়ী হয়েছে তারা। এরপর রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা বিষ্ণুপুরে জয়ী হওয়া সৌমিত্র খাঁকে (Bishnupur BJP MP Saumitra Khan)। মঙ্গলবার ফের বঙ্গে বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য ২৪ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি লিখবেন বলেও জানালেন।

এপ্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, "তৃণমূলে যাওয়ার কোনও ইচ্ছা নেই আমার। আর রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রতি আমার রাগও নেই আবার ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়ার পরেও লক্ষ্যে পৌঁছতে পারছি না। সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যর্থতা। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা যেমন সারা ভারতের মানুষ পাচ্ছে। তেমনি আমার এলাকার গরিব মানুষরাও যাতে এই প্রকল্পের সুবিধা পান তার জন্য আগামী ২৪ তারিখ আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। আমি চাই ১০০ দিনের কাজও এখানে চালু হোক। উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে পারি। শুধু টাকা আটকে রাখলেই হয় না। বিজেপির টিকিটে জিতেছি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে সুযোগ দিয়েছে। এটার অমর্যাদা আমি করব না। বিজেপি কর্মীদের মর্যাদাও আমি রাখব। তবে বিষ্ণুপর, বাঁকুড়া ও পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যদি আমাকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে হয়, তাহলে দেব। যদি উনি বাঁকুড়াতে আসেন আর আমাদের আমন্ত্রণ করেন, তাহলে বিষ্ণুপুরের উন্নতির জন্য, বাঁকুড়া জেলার উন্নতির জন্য আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও রাজি আছি। এটাতে কোনও অন্যায় নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন তাহলে বিষ্ণুপুর ও বাঁকুড়া জেলার উন্নতির জন্য আমি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারি।"  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: BJP Agitation:প্রতিনিধিদল ফিরে যেতেই আমতলার পার্টি অফিসে তালা ঘরছাড়া বিজেপি কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget