এক্সপ্লোর

Coochbehar News: "বিজেপি যেন সন্ত্রাসের কথা না বলে", কটাক্ষ কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়ার

Coochbehar: নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকে কোচবিহারে বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ। রবিবার সেই অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়া।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গে ভালো ফল করলেও এবারের লোকসভা ভোটে (Loksabha Elections 2024) কোচবিহার আসনটা হাতছাড়া হয়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার (Coochbehar MP  Jagadish Chandra Barma) কাছে হেরেছেন বিজেপির নিশীথ প্রামাণিক (BJP leader Nisith Paramanik)। তারপর থেকেই সেখানে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। রবিবার এই বিষয়ে মুখ খুলে বিজেপিকে কটাক্ষ করলেন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া।

এপ্রসঙ্গে তিনি বলেন,"বিজেপি যেন সন্ত্রাসের কথা না বলে। গত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক জয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি ছাড়া হয়েছিলেন। আমি নিজেও বিধায়ক থাকাকালীন তিন মাস বাড়ি ছাড়া ছিলাম। তাই এই ধরনের কথা বিজেপির মুখে মানায় না।" 

গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। তা খারিজ করে দিয়ে জগদীশ বর্মা বাসুনিয়া বলেন, "কোচবিহারে ভোটের পর কোনও সন্ত্রাস হচ্ছে না। তৃণমূলকে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ করছে বিজেপি। গতকাল রাতেও বিভিন্ন এলাকা থেকে কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন জেলা তৃণমূল পার্টি অফিসে এসে।"

আরও পড়ুন: Suti News: জমি নিয়ে বিবাদের জের, নৃশংসভাবে খুন যুবক

লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের হুমকি ও হামলার জেরে গেরুয়া শিবিরের বহু কর্মী ও সমর্থক ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ বিজেপির। কোচবিহারে অবস্থিত বিজেপির সদর দফতরে ঘরছাড়া প্রায় ২০০ জন আশ্রয় নিয়েছেন বলেও তাদের দাবি। শনিবার কোচবিহারে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন নিশীথ প্রামাণিকও।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের ফল বেরোনোর পর কোচবিহারের পঞ্চায়েতগুলি একের পর এক তৃণমূলের দখলে যেতে শুরু করেছে। গোটা জেলায় মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েত আছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে বিজেপির দখলে আসে তার মধ্যে ২৪টি। কিন্তু, লোকসভা ভোটের পর একে একে সাতটি পঞ্চায়েত তৃণমূল দখল করায় এখন বিজেপির দখলে রয়েছে ১৭টি। এর মধ্যে আবার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজেপি পরিচালিত অন্দারন ফুলবাড়ি ১ নম্বর, নাটাবাড়ি ১ নম্বর ও মাথাভাঙার লতাপোতা পঞ্চায়েতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget