এক্সপ্লোর

Nusrat Jahan: নুসরত জাহান নিখোঁজ? সন্ধান পাওয়া যাচ্ছে না তাঁর?

Basirhat: সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার মধ্যেই আজ হঠাৎই শোনা গেল নিখোঁজ নুসরত জাহান (Nusrat Jahan)! কী হয়েছে অভিনেত্রীর?

কলকাতা: নানা সময়ে খবরের শিরোনামে থাকেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। কখনও তাঁর ব্যক্তিগত জীবন থাকে চর্চায়। কখনও আবার বিতর্কিত মন্তব্য করে আলোচনার বিষয়ে থাকেন। তবে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সারাক্ষণই সক্রিয় থাকতে দেখা যায় নুসরত জাহানকে। নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তিনি শেয়ার করেন সেখানে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার মধ্যেই আজ হঠাৎই শোনা গেল নিখোঁজ নুসরত জাহান! কী হয়েছে অভিনেত্রীর?

নুসরত জাহানের নামে নিখোঁজ পোস্টার-

এবার নিখোঁজের পোস্টার পড়ল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই পোস্টারে লেখা রয়েছে, প্রচারে তৃণমূলের কর্মীবৃন্দ। আর এই নিখোঁজ পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের নামে এই পোস্টার পড়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের অন্ধকারেই এই পোস্টার লাগান হয়েছে। স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য, সাংসদ নুসরত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাঁদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, 'শুনতে পেয়েছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।'

হাতে গরম ইস্যু পেয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। কটাক্ষ করেছে বিজেপি এবং সিপিআইএম। বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি এবং বিজেপির যুব মোর্চা পলাশ সরকার এই প্রসঙ্গে বলেন, 'টিকটক জীবন, ব্যক্তিগত জীবন ছাড়াও বসিরহাটের সাংসদ হিসেবে অন্তরাল জীবন থেকে পুরনায় সাংসদ হিসেবে বসিরহাটে ফিরে আসুন এই প্রার্থনা করি।' উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন বলেন, 'বসিরহাটের মানুষ আমফান বলুন, করোনা বলুন যেকোনও প্রাকৃতিক দুর্যোগ যা হয়েছে, এই সমস্ত দুর্যোগে আজকে স্থানীয় সাংসদকে মানুষ খুঁজে পাচ্ছে না।' এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন - Shilpa Shetty: চোখ ধাঁধানো অবতারে নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget