এক্সপ্লোর

Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?

Madan Mitra Exclusive: সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন হিটলার এবং সন্ধ্যে বেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করলেন। ABP আনন্দের স্টুডিওতে বসে চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তিনি। 

কলকাতাঃ ছোট্ট একটা শব্দ - SORRY... মমতা বন্দোপাধ্যায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম। ৩৪ বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে, মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই, ক্রীড়া ও পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মদন মিত্র মমতা বন্দোপাধ্যায়ের হাত ছাড়লেন বুধবার। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন হিটলার এবং সন্ধ্যে বেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করলেন। ABP আনন্দের স্টুডিওতে বসে চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তিনি। 

কালীঘাট তৃণমূলের হাত ছাড়া থেকে দলীয় নানা সমস্যা নিয়ে কথা বলতে গিয়েই মদন মিত্র বলেন, 'আমি যদি বলি অত্যাচার করার জন্য হিম্মত লাগে। সেই মাজালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। মদন মিত্রকে হিট করার মতো মাজাল এখনও এমন কোনও বাপের ব্যাটা তৈরি হয়নি এখানে। অভিষেকের নিজের পাড়ার লোকও সঙ্গে নেই। এখানে এই অনুষ্ঠানে বসে বলছি লিখে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাকি ল্যাগেজ ব্যাগেজ আছে তাই গেছি। জাস্ট ওয়েট, পাপ বাপকে ছাড়ে না। আমি পাপ করিনি। এখানে বসে বলছি। আমার ভয়েজ টেস্ট করুক। আমিও বিশ্বামিত্র গোত্রের ছেলে, ভস্মীভূত হয়ে যাবে। যে জায়গায় শুভেন্দু যাচ্ছে ভস্মীভূত হয়ে যাবে। সাদ্দামের মূর্তিও কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। ইতিহাস ভুলে যাবে না। ওয়েট করুন সবে তো ভয়েজ স্যাম্পেল টেস্ট হয়েছে।'  

উল্লেখ্য, ইডি-সিবিআইয়ের তলব নিয়ে এর আগে ২০২৩ এর ২৯ মার্চ শহিদ মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকেই সাক্ষী রেখে বলেছিলেন, 'সারদার টাকা থেকে আমার দিকে লক্ষ্য ছিল ইডি   সিবিআইয়ের। মদন মিত্র কুণাল ঘোষরা বসে আছেন। ওঁদের বলেছিল, অভিষেকের নাম নিন ছেড়ে দেব।'  

বুধবার ঋতব্রত তৃণমূলে যোগ দিয়ে মদন মিত্র বলেছিলেন, "ED-র থেকেও AB বেশি ভয়ঙ্কর। অভিষেক বন্দোপাধ্যায়ের জন্য অনেক ব্যক্তি জেলে গেছে। মাল যে দিত, সে জেলে যেত না। অভিষেক নিজেই পুলিশ কমিশনার ছিল।'    

এ প্রসঙ্গেই এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে মদন মিত্র বলেন, 'সেই সময় ওঁর দরকার ছিল আমাকে এই কথাটা বলার। পুলিশ কমিশনারও পুলিশ কমিশনার ছিল না। আমি এমন এক লোক সে সব জানে, বেশি মুখ খুলছি না। এক টেবিল থেকে আরেক টেবিলে পারমিশনের জন্য ৫ লাখ। বলত উঠিয়ে নিয়ে আয়, বদলে দে এসব নির্দেশ আসত। কার কাছে কত পিস্তল, কোথায় কত বন্দুক গুলি জমা আছে সবটাই তো জানে'।  

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget