এক্সপ্লোর

Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র

TMC News : তিনি আজ বিধানসভায় ঢুকেই বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে যান। খানিকক্ষণ বসেন। তারপর বেরিয়ে আসেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার দু'দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে উপস্থিত হলেন মদন মিত্র । বিধানসভা চত্বরে 'কালীঘাট-তৃণমূল' এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন তিনি। কথা বললেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। সেখানে ছিলেন কুণাল ঘোষ। তিনি মদন মিত্রকে উদ্দেশ্য করে তাঁর সামনেই বলেন, "মদনদা শারীরিকভাবে হয়তো ওদিকে গেছেন। কিন্তু, মদনদাও বিশ্বাস করেন রেপিস্ট কে ! মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বউদি আর ছেলেদের নোটিস দিয়েছে। ফলে আমরা চাই, মদনদা ভাল থাকুক। দু'-চারদিন যা মন চায়, প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল।

বিস্তারিত...

এই ঘটনা বিধানসভা চত্বরে ঘটেছে। দু'দিন আগেই শিবির বদল করেছেন মদন মিত্র। 'কালীঘাট তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূলে' যোগ দিয়েছেন। তিনি আজ বিধানসভায় ঢুকেই বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে যান। খানিকক্ষণ বসেন। তারপর বেরিয়ে আসেন। আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন 'কালীঘাট তৃণমূল' এর সদস্যরা। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, কুণাল ঘোষরা ছিলেন। আচমকাই সেই মঞ্চের কাছে চলে আসেন মদন মিত্র। এতেই শোরগোল পড়ে যায়। যে মদন মিত্র কিছুক্ষণ আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ছিলেন, তিনি হঠাৎ আজ 'কালীঘাট তৃণমূল'-এর ম়ঞ্চে কেন ? সেই সময় মদন মিত্রকে উদ্দেশ্য করে উপরের কথাগুলি বলেন কুণাল ঘোষ। মদন মিত্র অবশ্য বলেছেন, সৌজন্যবোধের জন্য গিয়েছেন। তাতে তাঁর অবস্থান বদল হচ্ছে না।

আরও এক 'মিত্র' হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যর পর মদন মিত্র। একুশে জুলাইয়ের আগে আরও একবার বড়সড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদা ছায়াসঙ্গী, কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্রও ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। ঘাসফুলের বৃন্তে টিকে ছিল যে কয়েকটি হাতেগোনা পাপড়ি, তার মধ্যে দিনকয়েক আগে ঝড়ে যায় আরও একটি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে মদন মিত্র ঘোষণা করেন 'কালীঘাট-তৃণমূল'-এর সব পদে ইস্তফা দেওয়ার কথা। কিন্তু কেন? যে মদন মিত্র তৃণমূলের হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যেদিন CID পৌঁছেছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন পার্টি অফিসে, সেদিনও সেখানে পৌঁছে গেছিলেন তিনি, সেই মদন মিত্র কেন 'কালীঘাট-তৃণমূল'-এর সঙ্গ ছাড়লেন? সে কারণও তিনি খোলসা করেন পরে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget