এক্সপ্লোর

Madan Mitra : 'যদি ব্লকের পাল্টা বাড়ি ঘেরাও করেন, তাহলে সুস্থভাবে বাড়ি ফিরবে না', BJP কে মদনের হুঁশিয়ারি

Abhishek Banerjee : দলের অন্দরেই কি ৫ই অগাস্টের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে ভিন্নমত ?


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )  আপাতত স্বস্তি মিললেও, দলের অন্দরেই কি তাঁর ৫ই অগাস্টের বিজেপি ( BJP ) নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে ভিন্নমত রয়েছে?  প্রথমবার রাজনৈতিক মহলে এই প্রশ্ন ওঠে যখন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘেরাও অভিযানের ধরন পাল্টাতে নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । এবার মদন মিত্রর ( Madan Mitra )  মন্তব্য ঘিরেও সেই প্রশ্ন উঠল।

কী বলেছিলেন অভিষেক

২১ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' আগামী ৫ অগাস্ট..ছোট-বড় বিজেপির সবনেতাদের একটা তালিকা তৈরি করুন। বুথ, ব্লক, জেলা... সব...৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা।' 

মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে কী পরিবর্তন আনেন

কিন্তু তারপরই মঞ্চে উঠে তৃণমূলনেত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ' ৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে। কিন্তু আমি বলব এটা ব্লক ওয়াইজে করতে। বুথ ওয়াইজ না করে, সিম্বলিক করবে। ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকজন বেরোতে, আসতে অসুবিধা না হয় এবং ব্লকে ব্লকে করবে।'

এই প্রসঙ্গে সেদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এটা শুধুমাত্র লোকসভা ভোটের আগে, বিজেপির কর্মীদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার জন্য় চেষ্টা চলছে। আমি আমার সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁর কাছে কমপ্লেন জানাব, মাননীয় গৃহমন্ত্রীকেও কমপ্লেন জানাব। কোনও বিজেপি কর্মীর গায়ে যদি হাত পড়ে, কোনও বিজেপি নেতৃত্বের গায়ে যদি হাত পড়ে, পরিবারের যদি ক্ষতি হয়, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তার জন্য় দায়ী থাকবে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়' 

মদন - বাণ

এবার এই কর্মসূচি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, 'নীতিগত ভাবে মমতা বলেছেন, বাড়ি ঘেরাও করতে গেলে মা-মেয়ে-বাচ্চার সব থাকে, বাড়ি ঘেরাও ঠিক হবে না। নীতিগত ভাবে তৃণমূল বাড়ি ঘেরাও কর্মসূচি থেকে সরে এসেছে, আমি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই ঘোষণা করেছেন।' 

তৃণমূলের ঘেরাও কর্মসূচি নিয়ে, পাল্টা সুড় চড়াচ্ছে বিজেপিও। ঘেরাওয়ের পাল্টা, হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছেন, 'আসবে দু'পায়ে হেঁটে, আর ফিরে যাবে চারপায়ে কাঁধে করে চেপে।' 

 মদন মিত্র আরও বলেন, 'এইবার বিজেপি এলে পাল্টা মার খাবে। এমন মার খাবে যে, এলাকায় ঢুকতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন ব্লকের মধ্যেই ঘেরাওটা থাকবে, এখন আপনারা যদি ব্লকের পাল্টা বাড়ি ঘেরাও করেন, তাহলে সুস্থভাবে বাড়ি ফিরবে না।' 

সব মিলিয়ে, হুঁশিয়ারি-হুমকি ঘিরে এখন তপ্ত বঙ্গ-রাজনীতি।

 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget