এক্সপ্লোর

Madan Mitra Health Update: ১০ দিন কথা বলা বন্ধ মদনের, লিখে বার্তা বিধায়কের

অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: মদন মিত্রর ভোকাল কর্ডের টিউমার অপারেশন শেষ। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১০ দিন কথা বলতে বারণ করেছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, এদিন অস্ত্রোপচারের পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় মদন মিত্রকে (Madan Mitra। এরপর তাঁকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ১০৩ কেবিনে তাঁরা স্থানান্তরিত করা হয়েছে। 

অস্ত্রোপচারের পর মদন মিত্রকে ১০ দিন কথা বলতে বারণ করেছেন চিকিৎসকরা। এদিন দেখা যায় চিকিৎসকের নির্দেশ মেনে তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র লিখেই ভাবপ্রকাশ করছেন। লিখে লিখে নিজের বক্তব্য জানাচ্ছেন তিনি। এদিন লিখে তিনি জানান, রাজ্যের মানুষের কাছে তিনি আবেদন করবেন, তাঁরা যেন চিকিৎসার জন্য অন্যত্র না যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধন্যবাদ জানান তিনি। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, এতদিন তিনি বলেছেন এবার তিনি শুনবেন। রাজনৈতিক জীবনে এটাই তাঁর কার্যকরী পদক্ষেপ বলে লিখে জানিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। 

অস্ত্রোপচার করানোর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির বিধায়ক। তাঁর হাতে ছিল আদ্যা মা। দেখা যায় মদন মিত্রর হাতে নানা ছবি আঁকা। জানালেন গতকাল রাতে নাতি এসে হাতে এঁকে দিয়েছে ছবি। উল্লেখ্য, মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ বোধ করায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টা নাগাদ চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে ৮ সদস্যে মেডিক্যাল টিম বৈঠকে বসে। সিদ্ধান্ত হয়, অপারেশন করতেই হবে।  হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকালে সকালে মদন মিত্রর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। একইসঙ্গে করোনা পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ করা হয়।  গতকাল দুপুর ১টা নাগাদ মদন মিত্রকে ইনস্টিটিউট অব অটো রাইনো ল্যারিঙ্গোলজিতে নিয়ে যাওয়া হয়। টিউমারের অবস্থান জানার জন্য করা হয় অপটিক্যাল ফাইবার ল্যারিঙ্গোস্কোপি। এসএসকেএম সূত্রে জানা যায়, নভেম্বর মাসেই মদন মিত্রর ভোকাল কর্ড বা স্বরযন্ত্রে টিউমার ধরা পড়ে। কিন্তু, সেসময় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় অপারেশন করাননি তিনি। মদন মিত্রর অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে।

গতকাল মদন মিত্র জানান, “ডাক্তাররা টেস্ট করে বলল টিউমারটা বড় হয়ে গেছে। আমার তো আর ঘরে বসে থাকার বিষয় না। অপারেশন করতে পারিনি তখন। প্যালপিটিশন আছে। অপারেশন তো, অ্যানাস্থেসিয়া করবে। একটু তো চিন্তা আছেই। ’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget