এক্সপ্লোর

Madan Mitra: ' চাকরি গেছে দিলীপের, এবার যাবে শুভেন্দুর', ভবানীপুরে মন্তব্য মদনের

মদন মিত্রর কটাক্ষ, গণতন্ত্র আছে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা।'

 কলকাতা :  ভবানীপুরে দফায় দফায় প্রচার করেছেন বিধায়ক মদন মিত্র। কখনও গোলাপ হাতে, কখনও ঢাক বাজিয়ে, কখনও গানে-গানে প্রচার করেছেন মদন। আজ তাঁর এলাকাতেই প্রচার করে বিজেপি। সেই সঙ্গে আজ প্রচারে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তখন বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্যসভাপতি।  বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করেন শুভেন্দু। সেখানে শুভেন্দু বলেন, "প্রথম দিন থেকেই বাধা দেওয়া হচ্ছে। প্রার্থী এবং প্রচারকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তাতে প্রমাণিত তৃণমূল কংগ্রেস এবং তার মালিক ভয় পাচ্ছেন।''  সেই প্রসঙ্গে তীর্যক মন্তব্য করেন মদন। তিনি বলেন, ' চাকরি গেছে দিলীপের, এবার যাবে শুভেন্দুর। '  এদিন তৃণমূল বিধায়কের অফিস সংলগ্ন এলাকায় প্রচার করে বিজেপি। মদন মিত্রর কটাক্ষ, গণতন্ত্র আছে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা।'

ভবানীপুরের উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  হামলায় মাথা ফাটল বিজেপি কর্মীর। এদিন যদুবাবুর বাজারে প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুর স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। অভিযোগ, বিজেপি সাংসদকে নিগ্রহ করা হয়। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপর ভাবনারায়ণ সিং নামে এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের  পাল্টা অভিযোগ, দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা  পিস্তল  উঁচিয়ে হুঁশিয়ারি দেন। 

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। (Sukanta Majumdar) বলেন, "ভবানীপুরের পরিস্থিতি ভয়াবহ। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আর অবশিষ্ট নেই। আগেও বলেছি, এখনও বলছি। আমরা যা দেখলাম, গণতন্ত্রের জন্য এই ঘটনা স্বাস্থ্যকর নয়। দিলীপ ঘোষ তারকা প্রচারক। তাঁকে লাথি মারা হচ্ছে, ধাক্কা দেওয়া হচ্ছে। তাঁর বয়সটাও তো ভেবে দেখা দরকার।" 

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'জনতার এই রোষ স্বতস্ফূর্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি অনেক কু-কথা বলেছেন।' 

অন্যদিকে আজ আইকোর চিটফান্ড মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ককে সোমবারই সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদন মিত্রর ছেলে স্বরূপ মিত্রকে সিবিআই দফতরে ডাকা হয়েছে আগামীকাল, মঙ্গলবার।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget