এক্সপ্লোর

SSKM Death:'মেডিক্যালের ডাক্তার, নার্স সকলে চেষ্টা করেছেন', বাইক দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যুতে বললেন মদন মিত্র

Madan Mitra: 'মেডিক্যালের ডাক্তার, নার্স সকলে চেষ্টা করেছেন। তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই দুর্ভাগ্যজনক, ওঁর আত্মার শান্তিকামনা করি', SSKM-এ নিয়ে যাওয়া বাইক-দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যুর পর বার্তা মদন মিত্রের।

ঝিলম করঞ্জাই, কলকাতা: 'মেডিক্যালের ডাক্তার, নার্স সকলে চেষ্টা করেছেন। তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই দুর্ভাগ্যজনক, ওঁর আত্মার শান্তিকামনা করি। ওঁর পরিবারের কখনও কোনও প্রয়োজনে নিশ্চয়ই থাকব', SSKM-এ নিয়ে যাওয়া বাইক-দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যুর পর বার্তা কামারহাটির তৃণমূল বিধায়কের (Madan Mitra)। হালে ওই যুবককে SSKM-র ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করাতে গিয়ে দেরি হওয়ার অভিযোগ এনেছিলেন মদন মিত্র। জবাবে পাল্টা এফআইআর করেন এসএসকেএম কর্তৃপক্ষ। 

কী ঘটল?
আজ দুপুর সওয়া ১২টা নাগাদ মারা যান ওই যুবক। কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী জানান, মৃতের নাম শুভদীপ পাল। তিনি বলেন, 'পরশু, রবিবার, ২টো নাগাদ ওই যুবক ভর্তি হয়েছিলেন। মাননীয় বিধায়ক মদন মিত্র ওঁর সঙ্গে ছিলেন। রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। ভয়ঙ্কর আঘাত লেগেছিল,...ডান দিকে আঘাত লাগে।' মাথার ডান দিকে, চোখে ভয়ঙ্কর আঘাত পেয়েছিলেন শুভদীপ। বক্ষপিঞ্জর ভেঙে চুরমার গিয়েছিল। ডান দিকের কিডনিও খারাপ হয়ে যায়, জানালেন কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল। স্রেফ বাঁদিকের ফুসফুসের জোরে গত দুদিন লড়াই করেছেন ওই যুবক। তাঁর কথায়, 'আসার আগেই দু'বার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল রোগীর।' তবে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে ছোটাছুটি ইত্যাদির পর রোগীর অবস্থা যে খুবই খারাপ ছিল, সে কথা জানান মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল। 

কী বললেন মদন মিত্র?  
'মেডিক্যালের ডাক্তার, নার্স সকলে চেষ্টা করেছেন। তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই দুর্ভাগ্যজনক, ওঁর আত্মার শান্তিকামনা করি। ওঁর পরিবারের কখনও কোনও প্রয়োজনে নিশ্চয়ই থাকব', এদিন যুবকের মৃত্যুর পর বলেন মদন মিত্র। এই যুবককেই এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করতে দেরি হওয়ার হচ্ছিল, এই অভিযোগ এনে মুখ খুলেছিলেন মদন মিত্র। বলেছিলেন, 'যত ক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী ইন্টারভেন না করবেন, ততক্ষণ পর্যন্ত বলব say no to PG।' পাশাপাশি দলকেও নিশানা করেছিলেন গোড়ার দিকে। পাল্টা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করে SSKM কর্তৃপক্ষ। তবে এই ঘটনার একদিনের মধ্যে নিজের অবস্থান থেকে কার্যত একশো আশি ডিগ্রি ঘুরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। গত রবিবার তিনি নতুন করে বলেন, এসএসকেএমকাণ্ড নিয়ে কী বলেছি মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালঝাইমার্স হয়েছে। আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। অবসরের প্রস্তুতি নিচ্ছি, সচিন অবসর নিতে পারলে আমি কেন নয়? অবসর জীবনে ছোটদের পড়াব। সন্ন্যাস নেব।' 

আরও পড়ুন:হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget