এক্সপ্লোর

Madan Mitra: 'মাটি রক্ষার জন্য কোদাল, বেলচা তো লাগবেই', অভিষেকের 'শান্তিপূর্ণ ভোটবার্তা'কে অগ্রাহ্য মদনের?

Madan Mitra on Panchayat Vote: কামারহাটির বিধায়কের কথায়, "অভিষেক বলেছে, শান্তিপূর্ণ ভোট করতে হবে। নেতার মতো কথা বলেছে। আমরা রান্না করব তো নাকি। তাহলে কোদাল বেলচা কাস্তে লাগবে।"

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তাকে অগ্রাহ্য মদন মিত্রর (Madan Mitra)। শনিবার কাঁথির সভা থেকে অভিষেক বলেছিলেন, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে। কিন্তু, মঙ্গলবার কার্যত উল্টোসুরে মদন মিত্র ফের বলেন, মাটি রক্ষার জন্য কোদাল, বেলচা তো লাগবেই! আর পঞ্চায়েত ভোটের আগে, এই মন্তব্যকে হাতিয়ার করেই সরব হয়েছে বিরোধীরা।  

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখালেন মদন মিত্র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বারবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের কথা বলছেন, তখন মদন মিত্রর গলায় আবারও হুঁশিয়ারির সুর। 

গত কয়েকমাসে, তৃণমূলের বিভিন্ন বৈঠক-সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। শনিবার কাঁথির সভা থেকেও একই আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু, এরপর দু’দিন পেরোতে না পেরোতেই অভিষেকের সম্পূর্ণ উল্টোসুর মদন মিত্রর গলায়। 

কী বলেছেন মদন? 

কামারহাটির বিধায়কের কথায়, "অভিষেক বলেছে, শান্তিপূর্ণ ভোট করতে হবে। নেতার মতো কথা বলেছে। আমরা রান্না করব তো নাকি। তাহলে কোদাল বেলচা কাস্তে লাগবে। মাটি রক্ষা করতে তো অস্ত্র লাগবে।" 

আরও পড়ুন, 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এটা অবশ্য প্রথম নয়। অভিষেকের মন্তব্যের পর রবিবারও মদন মিত্রর গলায় শোনা গেছিল উল্টো সুর। তৃণমূল নেতা বলেছিলেন, "সিপিএম-বিজেপি শুনে রাখ আজকের এই মিটিং থেকে এই কোদাল আর কাস্তে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। গেট রেডি ফর ফাইনাল ম্যাচ। উই আর রেডি। আমরা আছি। আমরা বুথ থেকে ১ কিলোমিটার দূরে থাকব। আরে বোকার দল,খালি বলছে তৃণমূল হামলা করবে। তৃণমূল দখল নেবে। আরে ভোট হলে তো দখল নেবে? আরে ভোট হবে না, অন্য কোনও কারণ নয়, আমার তো দুটো দল লাগবে। দু’দিকের গোলপোস্টে লোক লাগবে তো।"                                        

যদিও তৃণমূল বিধায়ক ও পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "মমতা, অভিষেক বলে দিয়েছে, শান্তিপূর্ণ ভোট করতে হবে। এধরনের মন্তব্য ঠিক নয়।"                                  

তবে মদনের কথায়, "অভিষেককে তো বলতেই হবে, অবাধ শান্তিপূর্ণ ভোট করতে হবে। সরকারি দলে আছি, বলা সম্ভব নাকি সন্ত্রাস করতে হবে? বলতেই হবে। আবারও বলছি, কামারহাটিতে একই কাজ করব।কামারহাটিতে আবার বিলি করব।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget