এক্সপ্লোর

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

Madan On Mamata Indranil: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখ্য়মন্ত্রী থাকাকালীন তাঁর অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন। বহু মঞ্চেই তাঁদের দেখা যেত একসঙ্গে! আর সাংসকৃতিক অনুষ্ঠান হলে তো কথাই নেই!

কলকাতা:  ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে, তাদের প্রেস বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে ইডি। আর এবার, মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদের জন্য ইডির কাছে খোলাখুলি আর্জি জানালেন ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্র। ফের চাঞ্চল্য়কর দাবি মদন মিত্রর! এবার দুর্নীতিতে অভিযুক্ত ইন্দ্রনীল সেন ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি তুললেন তিনি! প্রাক্তন তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ED। আর তাদের প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম!

এই প্রেক্ষাপটে সরাসরি ইন্দ্রনীল সেন এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ এবং তার লাইভ স্ট্রিমিংয়ের মতো চাঞ্চল্য়কর দাবি তুললেন একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় মদন মিত্র! যিনি বর্তমানে ঋতব্রত-শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে রয়েছেন। মদন মিত্র বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বিক্রি করে, ছবি বিক্রি করে একটা পার্টি ৩৪ বছরের রুলিং পার্টি সিপিএমকে হারিয়ে ১৫ বছর ক্ষমতায় চলে এল। এত বড় পার্টিকে চালালেন। সেই ছবি বিক্রি করে পার্টি চাটার্ড ফ্লাইট কিনে ফেলল। বাড়ি কিনে ফেলল। ২০০ কোটি টাকা বছরে খরচ করছে। সেটাতে মাত্র ৩০ লাখ? কোনটা সত্যি? কে সত্যি কথা বলছেন? মুখোমুখি বসান। তার লাইভ স্ট্রিমিং হোক। সারা পশ্চিমবঙ্গ দেখুক।'

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলছেন, 'মমতা ব্যানার্জি কখনও বলেননি উনি নিজের ওই রেকর্ড বা বই থেকে যা আয় হয় তাই দিয়ে উনি পার্টি চালান। উনি সংসার চালান এটা বলেছেন যে উনি মাইনে নেন না সংসার চালান। ঋতব্রত তৃণমূলে যারা আছে সবাই বিজেপিকেই সন্তুষ্ট করছে। সুযোগ খুঁজছে কী করে বিজেপিতে যাওয়া যায়।'

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখ্য়মন্ত্রী থাকাকালীন তাঁর অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন। বহু মঞ্চেই তাঁদের দেখা যেত একসঙ্গে! আর সাংসকৃতিক অনুষ্ঠান হলে তো কথাই নেই! এখন সেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। আর তার তদন্তে নামা ED-র প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়াকাউন্টে টাকা যাওয়ার কথা! ED জানিয়েছে ইন্দ্রনীল সেনকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, রয়্য়ালটি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ওই টাকা গেছে।

মদন মিত্র আরও বলছেন, 'আমি দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। ইডির কাছে দাবি করছি। ইন্দ্রনীল সেনকে বলতে দেওয়া হোক। তিনি গান গেয়েছেন প্রত্যেকটা গোল্ডেন ডিস্ক এবং সবকটার ক্রিয়েটর, তাঁর নাম ইন্দ্রনীল সেন।+ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাজীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ একটা কলঙ্কের অভিযোগ, যদি কেউ তুলে থাকে দলের মধ্যে থেকে তাঁর সবথেকে প্রিয় ইন্দ্রনীল সেন বলেছেন।'

এই তদন্তের জল শেষমেশ কতদূগ গড়াবে? সেটাই দেখার।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget