এক্সপ্লোর

Toto Problem: টোটোর অনুমতিতে কাটমানি? টাকা নিয়ে নতুন টোটো ইউনিয়নে ঢুকিয়ে দিচ্ছে নেতা, অভিযোগে বন্ধ যাত্রী পরিষেবা

Madhyamgram News: ভোটের মুখে মধ্যমগ্রামে টোটো বন্ধের ঘটনাতেও জড়িয়ে গেছে রাজনীতি। অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা। হাজার বলেও হচ্ছে না কাজ। টাকা নিয়ে নতুন টোটো ইউনিয়নে ঢুকিয়ে দিচ্ছে নেতা। সেই অভিযোগে টোটো চালানো বন্ধ রাখল টোটো চালকরা। আর তার জেরেই ভোগান্তির শিকার হল মধ্যমগ্রাম এলাকার মানুষ।

প্রখর রোদে মাথার চাঁদি ফাটার জোগাড়। তার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা, রাস্তায় দাঁড়িয়ে থেকেও মিলছে না টোটো। সোমবার থেকে এভাবেই চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দাদের।  

আর ভোটের মুখে মধ্যমগ্রামে টোটো বন্ধের ঘটনাতেও জড়িয়ে গেছে রাজনীতি। অস্বস্তিতে পড়েছে তৃণমূল। কারণ স্থানীয় টোটোচালকদের একাংশের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা নিয়ে নতুন অটো ইউনিয়নে ঢুকিয়ে দিয়েছেন তৃণমূল নেতা ও মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহা। 

তাঁদের দাবি, টোটোর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে আয় কমে যাচ্ছে। তারই প্রতিবাদে আপাতত টোটো বন্ধ রেখেছেন চালকরা। মধ্যমগ্রামের বাসিন্দা ও নিত্যযাত্রী ঝর্ণা ব্রহ্ম বলেন, 'টোটো পাচ্ছি না যাতায়াতে সমস্যা হচ্ছে। এরকম যখন তখন বন্ধ করে দিলে কী হয়'। 

মধ্যমগ্রামের টোটোচালক গৌতম পাত্র বলেন, 'আমাদের আগে ৭০-৮০ টা টোটো ছিল। এখন বর্তমানে আমাদের সেক্রেটারি মহাশয় উনি ১১৬টা টোটো হয়ে ঢুকিয়ে দিয়েছে। নতুন নতুন টোটো ঢুকিয়ে যাচ্ছে। এক একজেনের থেকে দুই লক্ষ, আড়াই লক্ষ, তিন লক্ষ টাকা নিচ্ছে। উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।' টাকা যে নেওয়া হয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম স্টেশনের টোটোর ইউনিয়নের সম্পাদক। 

আরও পড়ুন, দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি, রামনবমীর মিছিলেও পা মেলালেন ঘাটালের TMC প্রার্থী

মধ্যমগ্রাম স্টেশন টোটো ইউনিয়নের সম্পাদক সমীর সাধুখাঁ বলেন, 'উপর নেতৃত্ব সব জানে। সেক্রেটারি বলতে পারবে কার কাছে যাচ্ছে টাকা। আমরা হিসাব পাচ্ছি না আমরা গাড়ি স্ট্রাইক করেছি।' 

ভোটের মুখে মধ্যমগ্রামের এই ঘটনায় কার্যতই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। অন্যদিকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির জেলা সম্পাদক জয়দেব পাল বলেন, 'এখন তৃণমূল  তোলাবাজি করছে। গোটা পশ্চিমবঙ্গ জুরে। এর বাইরে এরা আর কিছু জানে না। এখানে টাকার বিনিময়ে অটো, টোটো, সর্বক্ষেত্রে  টাকার বিনিময়ে অটো ঢুকিয়ে যাচ্ছে, টোটো ঢুকিয়ে যাচ্ছে'।

আর দলেরই অন্দর থেকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা ও মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধান। মধ্যমগ্রাম পৌরসভার তৃণমূল নেতা ও উপ পুরপ্রধান প্রকাশ রাহা বলেন, 'আমি ছিলাম না সম্পূর্ণ মিথ্যে। আমি ছিলামই না। টাকা পয়সার কোনও ব্যাপার নেই।' 

তবে রাজনৈতিক এই কথার লড়াইয়ের মাঝে, তিন দিন ধরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget