এক্সপ্লোর

TMC-CPIM: তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদানের হিড়িক, বামেদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ

Madhyamgram Politics: প্রতিবাদে সকালে মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন সিপিএম কর্মীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: মধ্যমগ্রামের (Madhyamgram) কৃষ্ণমাটি এলাকায় মাঝরাতে সিপিএমের (CPIM) পার্টি অফিস ভাঙচুর। প্রতিবাদে সকালে মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন সিপিএম কর্মীরা। গত কয়েকদিন ধরেই তৃণমূল (TMC) ছেড়ে সিপিএমে যোগদান চলছে। এর মধ্যেই বামেদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।                                                                                                

গত ২৮ এপ্রিল, ১২ বছর পর, কৃষ্ণমাটি এলাকায় নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিএম। যদিও এখনও এই পার্টি অফিসে ভাঙচুর নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ফের ভাঙন। সিপিএমে যোগ দিলেন তৃণমূলের শতাধিক নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সাহারব আলি ও প্রাক্তন বুথ সম্পাদক জাহাঙ্গির হোসেন।

বৃহস্পতিবার, কীর্তিপুর ১ নম্বর এলাকায় সিপিএম-এর পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয়। এই নিয়ে গত একমাসে একাধিক জেলায় তৃণমূলে ভাঙন ধরল। মঙ্গলবার, খড়গপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রায় ২০০ জন তৃণমূল নেতা ও কর্মী।                      


রবিবার একই ছবি দেখা যায় মেদিনীপুরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হিমাংশু মাইতি-সহ বেশ কয়েকজন নেতা ও কর্মী। বাঁকুড়ার ছাতনায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অঞ্চল সহ সভাপতি সহ ৫০ জন নেতা-কর্মী। 

সম্প্রতি, কোচবিহারে, কয়েক দফায় তৃণমূল ছেড়ে প্রায় ৭০০ কর্মী বিজেপিতে যোগ দেন বলে দাবি। তৃণমূলের ভাঙনের তালিকায় এবার উত্তর ২৪ পরগনাও। সিপিএম সদস্য আহমেদ আলি খান বলেন, 'এর আগেও ৪০০ জন জয়েন করে। তৃণমূলের দুর্নীতি, অত্যাচার, তোলাবাজি, কাটমানি, পরিবর্তমনের সরকারে অতিষ্ঠ। যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে পারে।' 


সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে শাসক দলে ভাঙন অব্যাহত।

আরও পড়ুন, অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balurghat: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
News Live Update : 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
Suvendu Adhikari : 'এদের জায়গা হবে জেল' ! কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর ?
'এদের জায়গা হবে জেল' ! কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC News: তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget