এক্সপ্লোর

Madhyamik 2025: কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? শিক্ষকদের ছুটি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি

WBBSE: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। 

কলকাতা:  চলতি মাসেই দেওয়া হবে মাধ্যমিকের অ্য়াডমিট কার্ড। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৩০ জানুয়ারি পর্ষদের ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে। একইসঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পর্ষদ। 

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রতিটি স্কুলের প্রতিনিধিকে ওইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে সেই ভুল সংশোধনের জন্য লিখিত আকারে ৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে পর্ষদের আঞ্চলিক অফিসে।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে বলা হয়েছে, 

১. কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ছুটি পাবেন। চাইল্ড কেয়ার লিভ বা CCL- এর আওতায় এই ছুটি মঞ্জুর করা হবে। 

২. মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই সংক্রান্ত ছুটি নিতে চাইলে পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড, স্কুলের আইডেন্টিটি কার্ডের মতো নথি দিয়ে ছুটির আবেদন করতে হবে। 

৩. সংশ্লিষ্ট প্রামাণ্য পরীক্ষা শুরুর অন্তত ৩ সপ্তাহ আগে পেশ করতে হবে। যাতে শিক্ষক বা শিক্ষাকর্মীর অভাব পূরণে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে স্কুল। 

৪. এই সংক্রান্ত ছুটি মঞ্জুর করার জন্য পর্ষদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমেই ছুটি মঞ্জুহর করা যাবে। 

৫. মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য যদি অতিরিক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট স্কুলকে D.I-কে জানাতে হবে। যেসব স্কুলে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয়নি এমন স্কুল থেকে শিক্ষক বা শিক্ষাকর্মীকে নিয়োগ করতে পারবেন D.I। 

৬. যেসব শিক্ষক বা শিক্ষাকর্মী সন্তান পরীক্ষা দেবেন, তাঁরা ছুটি না নিয়ে যদি ওই সময় ডিউটি করেন তাহলে তাঁরা স্ট্রং রুমে প্রবেশ, প্রশ্নপত্র খোলা এবং পরিচালনা এবং পরীক্ষার হলে পরিদর্শন করতে পারবেন না।  

একনজরে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি

  • প্রথম ভাষা- ১০ ফেব্রুয়ারি
  • দ্বিতীয় ভাষা- ১১ ফেব্রুয়ারি
  • অঙ্ক- ১৫ ফেব্রুয়ারি
  • ইতিহাস- ১৭ ফেব্রুয়ারি
  • ভূগোল- ১৮ ফেব্রুয়ারি
  • জীবন বিজ্ঞান- ১৯ ফেব্রুয়ারি
  • ভৌত বিজ্ঞান- ২০ ফেব্রুয়ারি
  • ঐচ্ছিক বিষয়- ২২ ফেব্রুয়ারি

আরও পড়ুন: NEET UG 2025: অনলাইনে নয়, কাগজ-পেনে ; NEET পরীক্ষার বদল নিয়ে বড় ঘোষণা NTA- র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget