এক্সপ্লোর

Madhyamik Results 2023 : মেধাতালিকায় যমজ ভাইয়েরা, আলোচনায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনীশ-অনীক

Madhyamik Results : ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে যৌথ চতুর্থ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনীশ বারুই। আর তার থেকে মাত্র ২ নম্বর কম পেয়েছে ভাই, অনীক। প্রাপ্ত নম্বর ৬৮৭।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : যমজ ভাই। দেখতে হুবহু এক। তফাত বলতে ছোট ভাইয়ের থুতনিতে ছোট একটা তিল। দুই ভাইয়ের মাধ্যমিকের নম্বরেও বিশেষ তফাত  নেই। ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে যৌথ চতুর্থ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনীশ বারুই। আর তার থেকে মাত্র ২ নম্বর কম পেয়েছে ভাই, অনীক। প্রাপ্ত নম্বর ৬৮৭।

জন্মের সময়ের ফারাক ২৫ মিনিট। মাধ্যমিকে নম্বরের ফারাক মাত্র ২। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভাল ফল করে চমকে দিল বাঁকুড়ার ওন্দার যমজ ভাই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ-অনীককে নিয়ে গর্বিত বাবা-মা থেকে শিক্ষকরা। বাংলায় দু'জনেই পেয়েছে ৯৭। ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান ও অঙ্কে দুই ভাই-এরই প্রাপ্ত নম্বর ১০০। একই রকম পছন্দ-অপছন্দ। ভাললাগে ফুটবল, দু'জনেরই পছন্দ ডিফেন্ডার পজিশনে খেলা। ভবিষ্যতের ইচ্ছেটাও এক- ডাক্তার হওয়া। বাড়ি বাঁকুড়ার ওন্দায়। কিন্তু ছোট থেকেই পড়াশুনো নরেন্দ্রপুরে।

এরকম উদাহরণ নতুন নয়। এর আগে ২০১৯ সালে ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয় আলিপুরদুয়ারের বারোবিশা হাই স্কুলের অরিত্র সাহা। 
৬৮০ নম্বর পায় তার যমজ ভাই অরিন। ২০১৭ সালে মাধ্যমিকে এক নম্বর- ৬৪৭ পেয়ে চমকে দেয় বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা ঋত্বিক চক্রবর্তী ও সৌপ্তিক চক্রবর্তী। ইতিহাসের পুনরাবৃত্তি হয় ২০১২ সালেও ৷ উচ্চমাধ্যমিকে ৩২৯ নম্বর পান রানাঘাটের যমজ ভাই সৌম্যদীপ ও শুভদীপ মণ্ডল ৷ ১৯৬০ সালে সকুল ফাইনাল পরীক্ষায় একসঙ্গে সফল হওয়াই শুধু নয়, একই নম্বর পেয়েছিলেন যমজ দুই ভাই, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম ও ইতিহাসের অধ্যাপক অতীশ দাশগুপ্ত ৷ এবার চমকে দিল বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুরের ছাত্র দুই ভাই। 

আরও পড়ুন- মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

জেলাওয়াড়ি বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। এবারে মাধ্যমিকের প্রথম দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যদীপ মল্লিক, অর্ক মণ্ডল, সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, অর্ঘ্যদীপ সাহা ও সরাজ পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই, তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৯।                                                            

 আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  


Madhyamik Results 2023 : মেধাতালিকায় যমজ ভাইয়েরা, আলোচনায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনীশ-অনীক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget