এক্সপ্লোর

Mahadev Express Bus Service : তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' বাস পরিষেবা, 'শ্রাবণী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?

Hooghly News : ১৮ ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। তারকেশ্বর থেকে শুরু হল সরকারি বাস পরিষেবা। শ্রাবনী মেলার আগে এই সরকারি বাস 'মহাদেব এক্সপ্রেস' পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন।

হুগলি, সোমনাথ মিত্র :  শ্রাবণী মেলার আগে তারকেশ্বর থেকে চালু হল "মহাদেব এক্সপ্রেস" বাস পরিষেবা। মোট ৫ টি নুতন রুটে চলাচল করবে সরকারি বাস পরিষেবা। রবিবার হেলিকপ্টার থেকে পূর্নাথীদের উপর করা হবে পুষ্প বৃষ্টি। রাস্তায় লাগানো হচ্ছে চন্দননগরের আলো। পরিবর্তনের রাজ্যে নবরূপে সেজে উঠছে তারকেশ্বর জাতীয়মেলা শ্রাবনী মেলা। আগামী কাল, অর্থাৎ ১৪ই জুলাই তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণী মেলার আগে এই সরকারী বাস 'মহাদেব এক্সপ্রেস' পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। 

তিথি অনুযায়ী আগামী ১লা শ্রাবণ অর্থাৎ ১৮ ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। শেষে হবে রাখী পূর্নিমার দিন, অর্থাৎ ২৮শে আগষ্ট। প্রায় ৪০দিন ধরে মেলা চলবে। এবারে মেলাকে ঘিরে নতুন বিজেপি সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন। বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ ৩৬ কিলোমিটার রাস্তার দুপাশেই আলোর ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে চারটি বড় বড় সেবা শিবির তেরী করা হচ্ছে। যাতে চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ১৬-১৮টি সহায়তা কেন্দ্র থাকবে। এর সঙ্গে বেশ কিছু চমক থাকছে এবারে। ইতিমধ্যেই আজকে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে উদ্বোধন হল নতুন পাঁচটি বাস পরিষেবা "মহাদেব এক্সপ্রেস"। তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতা পর্যন্ত প্রতিদিন চলবে মোট পাঁচটি সরকারি বাস। তারকেশ্বর মন্দিরে পৌঁছানোর রাস্তায় লাগানো হচ্ছে সুসজ্জিত আলো। ইতিমধ্যেই তারকেশ্বরের মন্দির চত্বর গেরুয়া রং করা হয়েছে। তারকেশ্বর মন্দিরকে ঘিরে এবারে অভিনব লেজার লাইটের ব্যবস্থও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামী রবিবার হেলিকপ্টারে করে পুণ্যার্থীদের মাথায় পুষ্পবৃষ্টি করা হবে। পাশাপাশি মেলা যতদিন চলবে প্রত্যেক রবিবার পুষ্পবৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বিধায়ক সন্তু পান।

শ্রাবণী মেলা উপলক্ষে কলকাতা থেকে তারকেশ্বর অবধি ৪০ টি বাস পরিষেবা থাকবে ভক্তদের জন্য। আগামীকাল তারকেশ্বর আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে কলস যাত্রা করবেন সাধু সন্তরা। মন্দিরে পূজা দিয়ে পৌঁছাবেন বালিগোড়ির মাঠে। সেই মাঠেই হবে সাধু-সন্তদের নিয়ে সম্মেলন। সেই সম্মেলনে দুপুর দুটো নাগাদ যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্তিক মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরারা উপস্থিত থাকবেন সেখানে। তারকেশ্বর রাজবাড়ি মাঠে রুদ্রযজ্ঞ শুরু হবে আগামী ১৫ ই জুলাই থেকে, চলবে পাঁচ দিন ধরে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। 

তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানান, আগামী কাল সন্তদের মহাসম্মেলন যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেবা শিবির ও প্রস্তুতি ঘুরে দেখবেন। আগামী রবিবার ১৯শে অগষ্ট রাস্তা দিয়ে আসা পূর্নার্থীদের উপর পুষ্প বৃষ্টি করে স্বাগত জানানো হবে। চন্দন নগরের আলোক সজ্জা থাকবে রাস্তায়।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget