এক্সপ্লোর

Mahakumbha 2025: ২৮ এই সব শেষ, মহাকুম্ভে গিয়ে সন্তানের মৃত্যু দেখত হল পরিবারকে ! মা-বাবা বলে আর যে কেউ ডাকবে না..

Mahakumbha 2025 Stampede Death Case: প্রবল ধাক্কাধাক্কিতে বুকে আঘাত, বাবা, মায়ের সঙ্গে মহাকুম্ভে গিয়ে ফেরা হল না বছর ২৮-র অমিয় সাহার

কলকাতা: বাবা, মায়ের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন ২৮ বছরের অমিয় সাহা। পুণ্যস্নানের পর হুড়োহুড়িতে পরিবারের থেকে আলাদা হয়ে যান অমিয়। প্রবল ধাক্কাধাক্কিতে বুকে আঘাত, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। চূড়ান্ত অব্যবস্থা, দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটও, অভিযোগ পরিবারের। 

মহাকুম্ভে মহাবিপর্যয়, বাংলার ৪ পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। বাসন্তী পোদ্দার, ঊর্মিলা ভুঁইয়া, বিনোদ রুইদাসের পর অমিয় সাহা। মহাকুম্ভে গিয়ে মালদার বৈষ্ণবনগরের স্কুল শিক্ষকের মৃত্যু। ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ প্রয়াগরাজ থেকে ছাড়ার অভিযোগ। মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগে ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল।  মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।  

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে ৩ বার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। সকালে যোগী আদিত্যনাথের বাড়িতে বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব, DGP, ADG আইন শৃঙ্খলা, স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। 

কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়েও বরাত জোরে প্রাণে বেঁচেছেন শুক্লা দেবনাথ। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে একাই গেছিলেন পুণ্য অর্জনে। মহিলার অভিযোগ, পদপিষ্ট হওয়ার পর কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। পুলিশের দেখা মেলেনি। গাছের নীচে রাত কেটেছে। জল-খাবার কিছুই মেলেনি। ফিরবেন কী করে, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এবিপি আনন্দ-কে প্রয়াগরাজ থেকে ভিডিওকলে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন শুক্লা দেবনাথ।

আরও খবর, পুণ্য অর্জনে গিয়ে মর্মান্তিক পরিণতি, মহাকুম্ভে মৃত বাংলার ৩

তিনি বলেন,' আমি একজন বৃদ্ধমাকে বাঁচাতে গিয়ে, পদপিষ্ট হই। ..এরপর আমার উপর আরও ২০ জন পড়ে যায়। এবং ২০ জন পড়ার পর, আধাঘণ্টা ধরে কেউ বাঁচাতে আসেনি। অনেকবার আর্তনাদের পরও তিনি কারও সাহায্য পাননি বলে জানিয়েছেন তিনি।আমি একজন সমাজকর্মী। আমার উপরে যে ২০ জন পড়েছে, তাঁদের প্রাণ আছে কিনা, আমি তাও জানি না। কিন্তু ওই ২০ জনের মধ্যে আমি একজন সাক্ষী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করে, আমি বের হয়েছি ওখান থেকে। আমি তো জ্ঞান হারিয়েছিলাম। আমার আর কিছু মনে নেই। ওখানে একজন মেয়ে আমার চোখে মুখে জল দেয়। আমার সারা শরীর আঘাতে আঘাতে ভরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget