এক্সপ্লোর

Belur Math: চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো বেলুড় মঠে

Belur Math Durga Pujo: আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ। ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো।

ভাস্কর ঘোষ, বেলুড়: আজ মহাসপ্তমী (Mahasaptami) ৷ শাস্ত্রমতে পুজো (Durga Pujo) শুরু ৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন ৷ দেবীর নবপত্রিকা (Nabapatrika) স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার ৷ কৃষি প্রধান বাংলায় ৯টি ওষধি বৃক্ষকে ও ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সপ্তমীর সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে৷ ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো। 

চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু ৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।         

আরও পড়ুন, আজ সপ্তমী, গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা

সপ্তমীর ভোরে ঘাটে ঘাটে ভিড়৷ ঊষালগ্নে নবপত্রিকা স্নান৷ দেবীকে ন’টি বৃক্ষরূপে কল্পনা৷ নবপত্রিকার মধ্যে দিয়েই প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়৷ নব পত্রিকা স্নানের পরে একে একে চক্ষুদান, প্রাণপ্রতিষ্ঠা৷ কলকাতার জাজেস ঘাটে সকাল থেকেই ভিড়। কলাবউকে স্নান করিয়ে মণ্ডপে বা বাড়িতে নিয়ে যাওয়ার পালা। মহা সপ্তমীর সকালে কাটোয়ার ভাগীরথী ঘাটেও চলছে নবপত্রিকা স্নান। কলাবউকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে।                                

অন্যদিকে, সপ্তমীর সকালে পুজো হল শোভাবাজার রাজবাড়িতে৷ এদিন সকালে ব্যান্ডপার্টি নিয়ে শোভাযাত্রা করে গঙ্গার ঘাটে স্নান করানো হয় কলাবউকে৷ তারপর সব রীতিনীতি মেনে সপ্তমীর পুজো এবং পুষ্পাঞ্জলির পালা৷ প্রায় দুই শতাব্দী প্রাচীন এই পুজো উপলক্ষ্যে শোভাবাজার রাজবাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজনেরা৷ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা সব কাজ ফেলে মেতে উঠেছেন শারদোত্সবের আনন্দে৷ পুজোর পাশাপাশি, শোভাবাজার রাজ পরিবারে চলছে ভোগরান্নার প্রস্তুতি৷ রীতি অনুযায়ী এই বাড়িতে অন্যান্য খাবারের সঙ্গে মিঠাই ভোগ দেওয়া হয়৷                                       

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget