এক্সপ্লোর

Mahesh: ২৮ ঘড়া গঙ্গাজল, দেড় মণ দুধে স্নান সারলেন জগন্নাথ, এল জ্বর! মাহেশে পালন জগতের নাথের স্নানযাত্রা

Jagannath Snan Yatra: আজ সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। রবিবার একেবারে তিথি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নানবেদিতে তোলা হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  ৬২৭ বছরে পদার্পণ করলেন এবারে মাহেশের (Mahesh) ঐতিহাসিক  রথযাত্রা (Rath Yatra)। তার আগে আজ তিথি মেনে অনুষ্ঠিত হল জগন্নাথের স্নানযাত্রা। পুরীতে (Puri) যেমন ১২ বছর অন্তর নব কলেবর হয়, মাহেশে বিগ্রহের কোনও পরিবর্তন করা হয় না। এতবছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে।

আজ সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। রবিবার একেবারে তিথি মেনে সকাল ৯ টায় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির সংলগ্ন স্নানপিঁড়ির ময়দানে স্নানবেদিতে তোলা হয়। এবার গজ বেশে জগন্নাথ স্নানপিঁড়ির মঞ্চে ওঠেন।  সেখানে মোট ২৮ ঘড়া গঙ্গা জল, ও দেড় মন দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হয়। আর জগন্নাথ দেবের এই স্নানযাত্রা চাক্ষুষ করার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এদিন এখানে আসে। 

পৌরাণিক কাহিনী অনুযায়ী গণপতি ভট্ট ছিলেন গণেশের উপাসক। তিনি পুরী নীলাচলে গণপতি দর্শনের উদ্দশ্যে যান। কিন্তু সেখানে গিয়ে গণেশকে দেখতে না পেয়ে মনোদুঃখে ফেরার পথ ধরেন। সে সময়ে জগন্নাথ ব্রাহ্মণবেশে তাঁর সামনে আসেন। তাঁকে বলেন স্নানবেদীতে যেতে। সেখানে পৌঁছেই অবাক গণপতি ভট্ট। সেখানে জগন্নাথকে গজবেশে দেখতে পান গণপতি। স্নানযাত্রার দিন তাই জগন্নাথদেব গজবেশই ধারণ করেন।

কথিত আছে এই স্নান পর্ব শেষ হলে জগন্নাথের জ্বর আসে। এই সময়ে ১৫ দিন মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। কোনও ভক্ত এই সময়ে দর্শন পান না। এর পনেরো দিন পর জগন্নাথের জ্বর সারাবার জন্য বৈদ্য এসে পাচন দিয়ে জ্বর সারান। রথযাত্রার ২ দিন আগে ফের মন্দির খোলা হবে। সেদিনই হবে নব কলেবর উত্সব। তার পর দিনই অনুষ্ঠিত হবে ২০২৩ এর ৬২৭ বছরের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা। 

 

কথিত আছে, জৈষ্ঠ মাসের পূর্ণি তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। স্বয়ম্ভু মনুই এই তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাবের দিন হিসেবে পালনের নির্দেশ দিয়েছিলেন। প্রভু জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষেই বিশেষ স্নান উৎসবের সূচনা হয়েছিল। মাহেশে এদিন সাড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে।                              

 

আরও পড়ুন, সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget