এক্সপ্লোর

Maheshtala Autodriver : অটোচালকের সততায় লক্ষাধিক টাকা, ল্যাপটপ ফিরে পেলেন বেসরকারি কর্মী

Maheshtala Autodriver : দুই থানার পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও ভাবেই অটোটিকে চিহ্নিত করতে পারছিল না

জয়ন্ত রায়, মহেশতলা : অটোচালকের (Auto Driver) সততায় লক্ষাধিক টাকা ফেরত পেলেন বেসরকারি সংস্থার এক কর্মী। সততার জেরে জুটল পুরস্কার। স্বভাবতই খুশি অটোচালক। মহেশতলা (Maheshtala) থানা এলাকার ঘটনা।

গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বজবজ পায়েস্তার মোড় থেকে মহেশতলার দিকে সস্ত্রীক অটোতে বাড়ি ফিরছিলেন নুঙ্গিপাড় বাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। সেই সময় তাঁর সঙ্গে ছিল অফিস-ব্যাগটি। সুরজিৎ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ওই ব্যাগের মধ্যে নগদ দুই লক্ষ টাকা, ল্যাপটপ এবং দরকারি কাগজপত্র ছিল। অন্যমনস্কতার বশে অটো থেকে নামার সময় কোনওভাবে ব্যাগটি ভুলে আসেন সুরজিৎবাবু। কিছুক্ষণ পর বিষয়টি অনুধাবন করতে পেরে বাড়িতে স্ত্রীকে রেখে এসে বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায় বিষয়টি জানান।

আরও পড়ুন ; সততার নজির, ২০ লক্ষ টাকার গয়নাভর্তি ব্যাগ ফেরালেন অটো রিকশা চালক

দুই থানার পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও ভাবেই অটোটিকে চিহ্নিত করতে পারছিল না। এই পরিস্থিতিতে আজ সকালে অটো ড্রাইভার মহেশতলা থানায় ব্যাগটি ফেরত দেন। অটোচালকের এই সততার কারণে মহেশতলা থানার পুলিশ তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।

পাশাপাশি, সুরজিৎবাবুও অটোচালক শেখ রবিয়ালকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কৃত করেন। সামান্য অটোচালকের এহেন কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন সকলেই। অটোচালক শেখ রবিয়ালও নগদ পাঁচ হাজার টাকায় পুরস্কৃত হওয়ায় যথেষ্ট আপ্লুত।

ট্যাক্সিচালক, অটোচালক, রিকশাচালকদের সততার নজির নতুন নয়। মাঝেমধ্যেই তাঁদের টাকা, গয়নাভর্তি ব্যাগ ফিরিয়ে দেওয়ার কথা শোনা যায়। গতবছরও এরকমই ঘটনা দেখা গিয়েছিল চেন্নাইয়ে। সততার পরিচয় দেন এক অটো চালক। তিনি ২০ লক্ষ টাকার গয়নাভর্তি একটি ব্যাগ ফিরিয়ে দেন এক যাত্রীকে। অটোচালকের নাম জানা গেছিল- সরবন কুমার। সততার জন্য চেন্নাই পুলিশ তাঁকে সম্মানিতও করে। 

পুলিশ সূত্রে জানা যায়, পল ব্রাইট নামে এক ব্যক্তি তাঁর আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার সময় তিনি অটো রিকশায় চড়েন। তাঁর কাছে কয়েকটি ব্যাগ ছিল। তার মধ্যে একটি ব্যাগে গয়না ছিল। অটোয় বসে ফোনে কথা বলছিলেন পল। অটো থেকে নামার সময় তিনি গয়নাভর্তি ব্যাগটি ফেলে রেখে যান। পরে অটোর পিছনের আসনে পড়ে থাকা ব্যাগটি নজরে আসে চালকের। ব্যাগটি নিয়ে সোজা থানায় চলে যান ওই চালক।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget