এক্সপ্লোর

Maheshtala Incident: নিশুতি রাতে স্বামীকে খুঁজতে বেরিয়ে মহেশতলায় খুন নার্স ! শ্বাসরোধ করে খুন, অনুমান প্রাথমিক তদন্তে

Maheshtala Nurse Death: মহেশতলায় নৃশংস হত্যাকাণ্ড। বাড়ির কাছেই খুন নার্স। স্বামীকে খুঁজতে বেরিয়ে খুন !

অনির্বাণ বিশ্বাস, মহেশতলা : স্বামীকে খুঁজতে গিয়ে খুন হয়ে গেলেন মহেশতলার বাসিন্দা তরুণী গৃহবধূ। শিল্পী বিবি নামে পেশায় নার্স ওই তরুণী ভোররাত ২টো নাগাদ স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে বাড়ির কাছেই গলির মধ্যে গলায় ওড়না পেঁচানো, সংজ্ঞাহীন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিল্পীকে। বাড়ির সামনেই তিনি কীভাবে খুন হলেন? কে বা কারা তাঁকে খুন করল? উঠছে প্রশ্ন। কলকাতা লাগোয়া মহেশতলায় একজন মহিলা পাড়ার মধ্যে যদি নিরাপদে না থাকতে পারেন, তাহলে শহর কিংবা শহরতলির মহিলাদের নিরাপত্তা কোথায়? 

মহরম উপলক্ষে বাচ্চাদের নিয়ে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃতার স্বামী শেখ নাসির আলি। বাড়ির কাছেই বাটামোড়ে গিয়েছিলেন তিনি। রাত ২টো পর্যন্ত তাঁর সঙ্গে স্ত্রীর কথাও হয়। কিন্তু তারপরও স্বামীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর খোঁজে বেরিয়েছিলেন স্ত্রী। পাড়ার মধ্যেই মাত্র কয়েক মিনিট হেঁটেছিলেন। তারপরেই ভয়ঙ্কর পরিণতি হল তাঁর। রাত আড়াইটে নাগাদ স্বামীর কাছে ফোন যায়, পাড়ারই একটি বাড়ির পিছনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। 

এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, বাড়ি থেকে কয়েক মিনিট দূরে খুন হল, কিন্তু কেউ কিছু টের পেলেন না কেন? খুনের আগে মহিলা চিৎকার করেননি? জোর করে তাঁর মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল? খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার কল রেকর্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, এলাকায় সিসি ক্যামেরা না থাকায় পারিপার্শ্বিক প্রমাণের উপরেই ভরসা করতে হচ্ছে তাঁদের। 

 মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই প্রথম শিল্পী বিবির দেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন তাঁরাই। মহিলা নিজের বাড়ির কাছেই একটি গলিতে পড়ে ছিলেন নিথর হয়ে। গলায় ওড়না পেঁচানো ছিল তাঁর। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসেবে কাজ করতেন শিল্পী। শনিবার রাত আড়াইটে নাগাদ শিল্পীর বাড়ির কাছেই একটি গলিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই জানিয়েছেন, শিল্পীর গলায় ওড়না পেঁচানো ছিল। কে বা কারা শিল্পীর এ হেন পরিণতির জন্য দায়ী তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget