এক্সপ্লোর

Maheshtala Chaotic Situation: 'কাউকে ছাড়া যাবে না, কেউ আইনের ঊর্ধ্বে নয়', মহেশতলাকাণ্ডে মন্তব্য মেয়রের

Maheshtala Chaos: 'পুলিশ পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনও জায়গা নেই। বাংলা কখনই গুজরাত হবে না। এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম, আছি, থাকব।', মহেশতলার ঘটনার পর মন্তব্য ফিরহাদ হাকিমের।

Maheshtala Chaotic Situation: ২ মাসে ৩ বার। জঙ্গিপুর, ভাঙরের পর এবার মহেশতলা। আবারও আক্রান্ত সেই পুলিশ, আইনের রক্ষক। দুষ্কৃতীদের ছোট ইট-পাথরের আঘাতে পুলিশের গাড়ি ভেঙেছে। আহত হয়েছেন অনেক পুলিশকর্মী। ডিসি পোর্ট হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর কপালের বাঁদিকে তিনটি সেলাই পড়েছে। লালবাজারের সার্জেন্টও আহত হয়েছেন। বুধবার মহেশতলায় দুষ্কৃতীরা যে তাণ্ডব চালিয়েছে, সেই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'পুলিশ পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনও জায়গা নেই। বাংলা কখনই গুজরাত হবে না। এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম, আছি, থাকব। সর্ব ধর্ম সমন্বয় নিয়ে থাকব। আমরা সবাই আনন্দের সাথে থাকব। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। আইনের রক্ষক যখন যায়, ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে, আইন অনুযায়ী তার শাস্তি হবে, তার ব্যবস্থা হবে। তাকে অ্যারেস্ট হবে। তাকে কড়া থেকে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে, তাদের উপর আক্রমণ হলে আইন অনুসারে যে শাস্তি হওয়ার সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। আইনের উপরে কেউ নয়।' 

ফলের দোকান কোথায় বসানো হবে তা নিয়ে শুরু হয় ২ গোষ্ঠীর সংঘর্ষ। আর খানিকক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। তুমুল উত্তেজনার পরিস্থিতি দেখা যায় রবীন্দ্রনগর থানার সামনেই। বাইকে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। নাগাড়ে ইটবৃষ্টি হতে থাকে পুলিশের উপর। স্থানীয় বাড়ি, দোকানে ভাঙচুর চালানো হয়। বাদ যায়নি ওষুধের দোকানও। বড় বড় পাথর ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। ভাঙা হয় পুলিশের গাড়ির কাচ। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন এই ঘটনায়। এদিন মহেশতলায় দুষ্কৃতীদের তাণ্ডবের সামনে পুলিশকে কার্যত 'অসহায়' পরিস্থিতিতে দেখা গিয়েছে। রাস্তার যেদিকে পুলিশ ছিল, তার উল্টো দিক থেকে সমানে উড়ে আসছিল আধলা ইট, পাথর। প্রাথমিক ভাবে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুটা নাজেহাল হতে হয় পুলিশকে। কারণ হিসেবে বলা হচ্ছে, পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল না এলাকায়। পরবর্তীতে অবশ্য অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবীন্দ্রনগর থানার কাছে জারি হয়েছে ১৪৪ ধারা। এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখনও রয়েছে থমথমে। 

মহেশতলার ঘটনার পর সেখানে আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি এও জানিয়েছেন যে আগামীকাল বিধানসভা অচল করে দেওয়া হবে। প্রশ্ন-উত্তর পর্বের পর আর বিধানসভা চলতে দেবেন না তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget