এক্সপ্লোর

MAKAUT: ক্যাম্পাসে 'আত্মঘাতী' ছাত্রী, আজ ম্যাকাউটে সব পরীক্ষা বন্ধ

MAKAUT News: এবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে 'আত্মঘাতী' ছাত্রী। ছাদ থেকে 'ঝাঁপ' দিয়ে ছাত্রীর মৃত্যু বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।

নদিয়া: ম্যাকাউটের (MAKAUT) হরিণঘাটা ক্যাম্পাসে 'আত্মঘাতী' এম টেকের ছাত্রী। এই ঘটনায় ক্ষুব্ধ পড়ুয়ারা। সকাল থেকে অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের বাইরেই অপেক্ষা করছেন তাঁরা। আত্মহত্যার ঘটনার জেরে আজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বন্ধ। 

ঘটনা কী? 

এবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে 'আত্মঘাতী' ছাত্রী। ছাদ থেকে 'ঝাঁপ' দিয়ে ছাত্রীর মৃত্যু বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। ঘটনার জেরে আজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। গতকাল এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুল্যান্স না থাকার অভিযোগে রাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের দাবি, পরীক্ষায় টোকাটুকির সময় ধরা পড়েন এম টেকের প্রথম বর্ষের ছাত্রী। খাতা কেড়ে নেওয়ায় ছাদে গিয়ে ঝাঁপ দেন ওই তরুণী। আত্মহত্যার ঘটনার জেরে আজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বন্ধ। আজই দেহের ময়নাতদন্ত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে এখনও মুখ খোলেনি।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী জানান, "পরীক্ষা চলছিল। গত ৫ তারিখ থেকে শুরু হয়েছে। বিভাগীয় প্রধান জানিয়েছেন ইনভিজ়িলেটর দেখেন যে টোকাটুকি করছে। তার কাগজপত্র দেখে সেটা নিয়ে পরীক্ষার খাতার সঙ্গে স্টেপল করে দেন। সম্ভবত কিছু রিমার্ক লিখে দেন। হয়ত এটা অসম্মানজনক মনে হয়েছে। মা জানতে পারলে কী হবে। পরীক্ষা যদি বাতিল করা হয়, এরকম আশঙ্কা থেকেই সম্ভবত এই কাজ করেছে।'' 

এর আগে 'ক্লাসরুমে বিয়ে' বিতর্ক তৈরি হয় এই ম্যাকাউটে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলবজি বা ম্য়াকাউটের হরিণঘাটা ক্য়াম্পাসে, এই বিয়ের আসরের ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল। বিতর্কের মুখে, অধ্য়াপিকা দাবি করেন, বিয়ে নয়, পুরোটাই নাটকের স্ক্রিপ্ট। এরপর অধ্য়াপিকাকে ছুটিতে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। ক্লাসরুমে কী ঘটেছিল, কেন অধ্যাপিকা এমন কাণ্ড ঘটালেন, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। সম্প্রতি সেই কমিটি রিপোর্ট দেয়। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে অধ্যাপিকা যে ঘটনা ঘটিয়েছেন, তা কোনও কারিকুলাম বা পাঠক্রমের অংশ ছিল না। তদন্ত রিপোর্ট দেখে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, 'নাটকের অংশ নয়, নোংরা মজা' ছিল। বিতর্কের মধ্য়েই,  ইস্তফাপত্র দেন অধ্য়াপিকা অ্য়াপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্য়োপাধ্য়ায়। বিশ্ববিদ্য়ালয় সূত্রে জানা যায় রেজিস্ট্রারের কাছে মেল মারফৎ ইস্তফাপত্র পাঠান তিনি।

আরও পড়ুন: Prayagraj Train Chaos: AC কামরার দরজা না খোলায় ভাঙল কাঁচ, ফের প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার

সেরা শিরোনাম

TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
Suvendu Adhikari: 'উন্নয়ন হবে, হিসেবও হবে', কোচবিহারে গিয়ে কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'উন্নয়ন হবে, হিসেবও হবে', কোচবিহারে গিয়ে কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Basanti News: প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
West Bengal Police: ফের পুলিশের উপর চলল গুলি, বোলপুরের পর এবার আসানসোল, এখনও অধরা অভিযুক্ত
ফের পুলিশের উপর চলল গুলি, বোলপুরের পর এবার আসানসোল, এখনও অধরা অভিযুক্ত

ভিডিও

Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
NCPI in West Bengal | তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget