এক্সপ্লোর

Malda News : সজোরে লরির ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনার কবলে কৃষ্ণ কল্যাণীর গাড়ি

বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জিতলেও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মুকুল রায়ের পর এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

করুণাময় সিংহ, মালদা :  সাতসকালে গাজোলে দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি। গাড়িতে ছিলেন না বিধায়ক। আহত হন বিধায়কের দুই নিরাপত্তা রক্ষী। ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের।

কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ( Krishna Kalyani ) । পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে বিধায়ককে নিতে মালদা টাউন স্টেশনে আসছিলেন তাঁর গাড়ি চালক। রাত সাড়ে ৩টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মালদাগামী লরি। লরির চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি পথ দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )  কনভয়। পরপর দু’বার দুর্ঘটনার মুখে পড়েছে তাঁর কনভয়। তবে গায়ে আঁচড়টিও লাগেনি শুভেন্দুর। গত সপ্তাহেও শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা লাগে। গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তার কয়েকদিন পরেই  রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল।

 দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের বিজেপির আবেদন

বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জিতলেও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মুকুল রায়ের পর এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি খাতায় কলমে বিজেপি বিধায়ক, কিন্তু, গত বছর ২৭ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের বিজেপির আবেদন ঘিরে শুনানিও চলছে বিধানসভায়।

শুভেন্দুর কনভয়েও দুর্ঘটনা 

গত ১২ জুলাই কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ি। লরির সঙ্গে সংঘর্ষ হয়। গ্রেফতার হন লরি চালক। রাত ১১টা নাগাদ এয়ারপোর্টের দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়। কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায় ও গাড়িতে ঘষা লাগে। লরি চালককে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।ব্রেথ অ্যানালাইজার এনে চালককে পরীক্ষা করা হয়। লরি চালক রামনারায়ণ রাম বিহারের বাসিন্দা। এর আগে ১ জুলাই, পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়।

 

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget