এক্সপ্লোর

Malda News: আঙুলের ছাপে শুধুই 'স্লিপ', মিলত না রেশন! তদন্তে নেমে জরিমানা ডিলারকে

Ration Allegation: প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযোগকারীরা দ্রুত বকেয়া রেশন সামগ্রী পেয়ে যাবেন। প্রশাসনিক তৎপরতায় খুশি উপভোক্তারা।

করুণাময় সিংহ, মালদা: বিডিওর নির্দেশে তদন্ত নেমে রেশন ডিলারকে এক লক্ষ টাকা জরিমানা প্রশাসনের। অভিযোগ ছিল আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিলেও দেওয়া হতো না রেশন সামগ্রী। দীর্ঘ দুই-তিন মাস ধরে চলছিল এই বেনিয়ম। রেশন ডিলারের বিরুদ্ধে বিডিওর কাছে  লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। ব্লক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  তারপরেই তদন্তের ভিত্তিতে রেশন ডিলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক তৎপরতায় খুশি উপভোক্তারা। যদিও বকেয়া দুই মাসের রেশন সামগ্রী এখনো মেলেনি বলে জানিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযোগকারীরা দ্রুত বকেয়া রেশন সামগ্রী পেয়ে যাবেন।

মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের বিষণপুর এলাকার রেশন ডিলার শ্যামানন্দ সিংহ। ওই এলাকার উপভোক্তাদের অভিযোগ, তিনি দুই মাস ধরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছেন, তারপর হাতে স্লিপ ধরিয়ে দিচ্ছেন। কিন্তু রেশন সামগ্রী দিচ্ছেন না। বারবার বলার পরেও কোনও সুরাহা হয়নি। তারপরেই হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলের কাছে গণ ডেপুটেশন দেন উপভোক্তারা। ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে ব্লক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।  তারপরেই বিডিওর নির্দেশে তৎক্ষণাৎ তদন্তে নামে খাদ্য দফতর। এলাকায় গিয়ে উপভোক্তাদের অভিযোগ শোনা হয়। একের পর এক অভিযোগ শুনে কার্যত চক্ষু চরকগাছ খাদ্য দফতরের কর্মীদের। তারপরেই তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে ডিলারের বিরুদ্ধে। এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ওই রেশন ডিলারকে। অন্যদিকে উপভোক্তারা এই মুহূর্তে অন্য ডিলারের কাছ থেকে নিয়ম মেনেই পাচ্ছেন রেশন সামগ্রী। কিন্তু বকেয়া দুই মাসের সামগ্রী এখনও পাননি তাঁরা। প্রশাসনের পদক্ষেপে খুশি হলেও উপভোক্তাদের দাবি তাঁদের অধিকারের বকেয়া সামগ্রী তাদেরকে দ্রুত দিতে হবে। তার ভিত্তিতেই প্রশাসন আশ্বাস দিয়েছে বকেয়া সামগ্রী উপভোক্তারা দ্রুত পেয়ে যাবেন। যদিও ডিলার শ্যামানন্দ সিংহের ভাই রাজু সিংহের দাবি এক লক্ষ টাকা জরিমানার কোনও কাগজ তাঁদের কাছে এসে পৌঁছয়নি। এর আগে তাঁরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget