এক্সপ্লোর

Malda: দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়কের গাড়ি, 'রাজনৈতিক ষড়যন্ত্র' দাবি বিধায়কের

হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়কের দাবি, ইচ্ছাকৃতভাবেই তাঁর বাইকে ধাক্কা মারেন চার যুবক। নিছকই দুর্ঘটনা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের। 

করুণাময় সিংহ, মালদা: মালদায় (Malda) দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি (BJP) বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি বিজেপি বিধায়কের। এক তৃণমূল কর্মীর নামে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের ওই কর্মী-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১১টা নাগাদ দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে, মিল্কির খাসখল এলাকায় ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক। বাইকে ছিলেন চার যুবক। বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়কের দাবি, ইচ্ছাকৃতভাবেই তাঁর বাইকে ধাক্কা মারেন চার যুবক। নিছকই দুর্ঘটনা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের। 

মালদায় দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়ি। পিছন থেকে একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারলে ভেঙে যায় গাড়ির কাচ। জানা গিয়েছে, হাতে গুরুতর চোট পান বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতার ভাই-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। 

ভেঙে গুঁড়িয়ে গেল বিধায়কের গাড়ির পিছনদিকের কাচ! তুবড়ে গিয়েছে গাড়ির কিছুটা অংশ! বিজেপি বিধায়কের চোখেমুখে তখন তীব্র উদ্বেগের ছাপ স্পষ্ট! জানা গিয়েছে দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি।

শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ মিল্কির খাসখল এলাকায় ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি মোটরবাইক। ধাক্কার চোটে ভেঙে যায় বিধায়কের গাড়ির পিছনের কাচ, হাতে চোট পান বিজেপি বিধায়ক। ঘটনার পর মিল্কি ফাঁড়িতে ৪ বাইক আরোহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রীরূপা মিত্র চৌধুরী। স্থানীয় এক তৃণমূল নেতার ভাই-সহ ২ জনকে পুলিশ আটক করলেও বাকি ২ জন পলাতক। ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়িতে বাইকের ধাক্কা, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি বিধায়কের

মালদা, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করছেন, ইচ্ছাকৃতভাবেই আমার গাড়ির পিছনে বাইকটি ধাক্কা মারে, ওই বাইকে চারজন ছিল, যার মধ্যে একজন জেলা পরিষদ সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা জুয়েল সিদ্দিকির ভাই। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। 

আরও পড়ুন: South 24 Parganas News: লক্ষ্মী পুজোর দিনেই অঘটন, পুকুরে স্নানে নেমে মৃত্যু ২ নাবালিকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pabitra Kar, Nandigram: শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
RG Kar case : R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
Howrah Station: পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার
পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget