এক্সপ্লোর

Malda News : সঞ্জয় রায়ের পর আরেক সিভিক ভলান্টিয়ার ! এবার ঘরে ঢুকে গৃহবধূকে 'ধর্ষণ'

একেবারে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মালদা জেলা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

করুণাময় সিংহ, মালদা : সঞ্জয় রায়। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত  কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করা এই ব্যক্তি। আবারও ধর্ষণে নাম জড়াল আরেক সিভিক ভলান্টিয়ারের। একেবারে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মালদা জেলা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

নির্যাতিতা ওই গৃহবধুর অভিযোগ, কালী পুজোর রাতে বাড়িতে একাই ছিলেন তিনি । রাত নটা নাগাদ জোরপূর্বক তার বাড়িতে ঢুকে পড়ে  ওই সিভিক ভলেন্টিয়ার। তার উপর শারীরিক নির্যাতন শুরু করে। ধর্ষণের অভিযোগও এনেছেন তিনি।  তাঁর চিৎকারেই প্রতিবেশী এবং তাঁর বাবা-মা ছুটে আসেন। তখন বেগতিক বুঝে চম্পট দেয় ওই ব্যক্তি। 

অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় নির্যাতিতা ও তাঁর বাবা-মাকে মারধর করা হয়। ঘটনার পরের দিন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাঁকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।

থানায় লিখিত অভিযোগের পরও  অধরা অভিযুক্ত। অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিও নাকি দিচ্ছে  ওই সিভিক ভলেন্টিয়ার। এমনটাই দাবি নির্যাতিতার । হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা ওই মহিলা। যদিও তারপর অভিযোগ নেওয়া হয়। কিন্তু তারপরও অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি পুলিশ। এমনটাই জানিয়েছে নির্যাতিতার পরিবার। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। শীর্ষ আদালতে আর জি কর মামলার শুনানির সময়ই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। রাজ্যকে প্রশ্ন করেছিলেন, এই সিভিক ভলান্টিয়ারের নিয়োগ হয় কীভাবে, কোথা থেকে বেতন দেওয়া হয়, তাদের কী যোগ্যতা। সেই বিষয়ে ৫ নভেম্বরের শুনানিতে তথ্য তুলে ধরতে পারে রাজ্য ।  হাসপাতাল, স্কুলের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ আটকাতে কী পদক্ষেপ রাজ্য সরকারের, তা আজ সুপ্রিম কোর্টে জানাতে হবে। এর পাশাপাশি, সিভিকের নিয়োগ পদ্ধতি, কোন আইনে নিয়োগ, যোগ্যতা মান কী, তাঁদের বেতন-সহ সুযোগ-সুবিধার জন্য কত টাকা বরাদ্দ করা হয়, তাদের পূর্ব অপরাধের কোনও ইতিহাস যাচাই করা হয় কি না বা কী পদ্ধতিতে যাচাই করা হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে।   

আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।            

 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget