এক্সপ্লোর

Congress Leader Death : লক্ষ্মীপুজোর রাতে মর্মান্তিক মৃত্যু কংগ্রেস নেতার, 'পিষে মারার' অভিযোগ পরিবারের

পরিবারের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবীকে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মালদহে কংগ্রেস নেতার মর্মান্তিক মৃত্যু, আহত চারজন।
  • গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন, অভিযোগ নিহতের পরিবারের।
  • পুরনো শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা, দাবি পরিবারের।
  • রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনা, তদন্তে পুলিশ।

অভিজিৎ চৌধুরী, মালদা : ভয়ঙ্কর । বীভৎস । মর্মান্তিক মৃত্যু হল কংগ্রেস নেতার। গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার । বয়স হয়েছিল ৪৫ বছর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন।  সোমবার গভীর রাতে, মালদার  হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় ঘটনাটি ঘটে। কিন্তু এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ পরিবার। তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবীকে। 

আইনজীবী নরেন্দ্রনাথ সাহা সোমবার ২টি বাইকে ৪ সঙ্গী নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন । আচমকাই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। গুরুতর জখম হন কংগ্রেস নেতা-সহ ৫ জনই।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে। পরিবারের ধারণা, এটি পরিকল্পিত হত্যা, কোনও দুর্ঘটনা নয়। স্থানীয়দের দাবি, আচমকা গাড়িটি এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ।  আহত চারজন হলেন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস এবং পুলক সাহা।

মৃত কংগ্রেস নেতার স্ত্রীর দাবি, কয়েক বছর আগে খুন হন আরেক কংগ্রেস নেতা বিপদ প্রামাণিকের ভাই। ওই ঘটনায় অভিযুক্তপক্ষের আইনজীবী ছিলেন নরেন্দ্রনাথ সাহা। পুরনো শত্রুতা থেকেই খুন বলে অভিযোগ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই নরেন্দ্রনাথ সাহা ও বিপদ প্রামাণিকের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। এদিকে, আহতদের মধ্যে শেখর সাহা ও শশাঙ্ক সাহা – দু’জনেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবে পরিচিত। ফলে এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।অভিযুক্ত বা কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।  

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় শেখর সাহাকে স্থানান্তর করা হয় শিলিগুড়িতে এবং শশাঙ্ক সাহাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বাকি দু’জনের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজে এবং অপরজন রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।                  

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget