এক্সপ্লোর

মালদায় ফের ঘর ভাঙল কংগ্রেসের, মৌসম ফিরতেই ছেড়ে গেলেন ...

Mausam Benazir Noor : এবার 'হাত' ছেড়ে 'জোড়াফুল' শিবিরে নাম লেখালেন কালিয়াচকের উত্তর পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪ জন কংগ্রেস সদস্য।

সোমক লাহিড়ী, মালদা : মৌসম বেনজির নুর তৃণমূল ছেড়ে হাত শিবিরে ফেরার পর থেকেই মালদায় চলছেই ঘর ভাঙা-ভাঙি। বিধানসভা ভোটের মুখে কখনও হাত শিবির ছাড়ছে দলে দলে কর্মী। কখনও আবার ঘাসফুল শিবির ছেড়ে যাচ্ছে স্থানীয় নেতা-কর্মীরা। সব মিলিয়ে ঘর বদলাবদলি চলছেই। এবার মৌসমের বর্তমান দল কংগ্রেস ছেড়ে তৃণমূলের ঝাণ্ডা ধরলেন ৪ কংগ্রেস সদস্য।      

মৌসম বেনজির নুরের শিবির বদলের পর থেকেই এই ঘরবদলের  রাজনীতি চলছেই।গত ২০ জানুয়ারি, এই পঞ্চায়েত এলাকাতেই, 'জোড়াফুল' ছেড়ে 'হাত' ধরেন ৬০ জন তৃণমূল কর্মী। দলবদলকারীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন মৌসম বেনজির নুর ও মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও মালদার কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। সেই ঘটনার প্রায় ১২ দিন পর, পাল্টা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন ৪জন কংগ্রেসের সদস্য।            

এবার 'হাত' ছেড়ে 'জোড়াফুল' শিবিরে নাম লেখালেন কালিয়াচকের উত্তর পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪ জন কংগ্রেস সদস্য। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। ৪ জনের দলবদলের ফলে, এখন পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। এ প্রসঙ্গে কংগ্রেসের কটাক্ষ, 'চার সদস্যকে তৃণমূলে নিয়ে ভোটের বৈতরণী পার করতে পারবেন না মন্ত্রী।' বিজেপির দাবি, 'এই যোগদান করিয়ে তৃণমূলের কোনও লাভ হবে না।'       

এর আগেও এই ঘরবদল ঘটেছিল। মৌসম বেনজির নুরের কংগ্রেসে যোগদানের পরেই ১২ জানুয়ারি,  মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে ভাঙন ধরে। চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন পাঁচ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও একাধিক পদস্থ নেতা। যোগদানকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৭০০ জন কর্মীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিদুর রহমান, অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের একাধিক নেতা-কর্মী। যদিও এইসব দল বদলকে আগেও গুরুত্ব দেয়নি কংগ্রেস, এবারও গুরুত্ব দিল না তারা।                  

 

 

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget