এক্সপ্লোর

Malda News: জায়গায় জায়গায় গর্ত, ৪০০ মিটার জায়গা জুড়ে ফাটল, বর্ষার আগে আতঙ্ক ইংরেজবাজারে

English Bazar News: মালদা জেলার ইংরেজবজার ব্লকের শোভানগর অঞ্চলের চণ্ডীপুরের ঘটনা। সেখানে নদী তীরবর্তী এলাকায় আচমকাই ফাটল দেখা দিয়েছে।

করুণাময় সিংহ, ইংরেজবাজার: হাতে গোনা কয়েক দিন মাত্র। বর্ষ ঘনিয়ে আসছে। তার আগেই নেমে এল বিপদ। ইংরেজবাজারে নদী তীরবর্তী এলাকায় আচমকাই দেখা দিল ফাটল। কয়েক ফুট বা মিটার নয়, নয় নয় করে ৪০০ থেকে ৪৫০ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। তাকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় (Malda News)।

মালদা জেলার ইংরেজবজার ব্লকের (English Bazar News) শোভানগর অঞ্চলের চণ্ডীপুরের ঘটনা। সেখানে নদী তীরবর্তী এলাকায় আচমকাই ফাটল দেখা দিয়েছে। যত দিন যাচ্ছে ক্রমশ জনবসতির দিকে এগিয়ে আসছে এই ফাটল। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকাবাসীর। তীব্র আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। বর্ষার মুখে এমন পরিস্থিতিতে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই।

এলকার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন ফাটল যে ভাবে এগিয়ে আসছে জনবসতির দিকে, তাতে আতঙ্কিত সকলে। নদী তীরবর্তী এলাকায় প্রায় ৫০০টি পরিবারের বাস রয়েছে। প্রতিদিনই প্রায় ১৫ থেকে ২০ ফুট এলাকা গর্তে ঢুকে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে শীঘ্রই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন এলাকাবাসীরা। 

আরও পড়ুন: Madan Mitra: ‘দিনভর অভিষেককে রগড়েছে CBI, সেই অবস্থাতেও মমতা মানবিক, তাই সঙ্গে আছি’, বললেন মদন

ব্লক প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই ব্লক পোস্ট ইংরেজবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা এসে এলাকা ঘুরে গিয়েছেন। জেলা প্রশাসন এমনকি সেচ দফতরও বিষয়টি নিয়ে ভাবিত।  এলাকাবাসীদের দাবি, এখন থেকেই এ বিষয়ে উদ্যোগী না হলে বর্ষায় এলাকার বড় অংশ ধসে যাবে।

এই প্রথম এলাকায় এমন ফাটল দেখা দিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি সামনে আসতেই এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। ফাটলের ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। কিন্তু ফাটল ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ। জায়গায় জায়গায় বেশ কিছু গর্তও তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না হলে ৫০০ পরিবার ভিটেমাটি ছাড়া হয়ে যেতে পারে। 

এ নিয়ে ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী বলেন, "বিষয়টি আমরা শুনেছি এবং ইতিমধ্যেই এলাকায় আমাদের আধিকারিকরা ঘুরে এসেছেন। সেচ দফতরকেও জানানো হচ্ছে। তারাও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবে। প্রশাসন এলাকার মানুষের পাশে রয়েছে। অযথা আতঙ্ক হওয়ার দরকার নেই।"

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget