এক্সপ্লোর

Malda News: বিজেপিতে ফের ভাঙন, তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী

রবিবার পুরভোট। তার কয়েকদিন আগেই মালদার রেজবাজারে ফাটল ধরল পদ্ম শিবিরে। দলবদল করলেন বিজেপির দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক শুভাঞ্জন গোস্বামী। আইটি সেলের আহ্বায়ক।

করুণাময় সিংহ, মালদা: পুরভোটের আগে বিজেপিতে ফের ভাঙন। এবার মালদার ইংরেজবাজারে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক, আইটি সেলের আহ্বায়ক-সহ শতাধিক বিজেপি কর্মী। আর এনিয়েই তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির

রবিবার পুরভোট। তার কয়েকদিন আগেই মালদার রেজবাজারে ফাটল ধরল পদ্ম শিবিরে। দলবদল করলেন বিজেপির দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক শুভাঞ্জন গোস্বামী। আইটি সেলের আহ্বায়ক। তৃণমূলে নাম লেখালেন গেরুয়া ব্রিগেডের শতাধিক কর্মীও।

শাসক দলে নাম লিখিয়েই, বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা। প্রতিপক্ষ শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের দাবি, ভোটের আগে ইংরেজবাজারে আরও শক্তিশালী হল তারা।

যদিও এই দলবদলকে গুরুত্ব দিচ্ছে না জেলা বিজেপি নেতৃত্ব।একুশের বিধানসভা ভোটের নিরিখে ২৯ আসনের ইংরেজবাজার পুরসভায় ২৩টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে বাকি ৬টি ওয়ার্ডে। এই দলবদল ভোটে কোনও প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার। 

বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়্গপুরে (Kharagpur)। বিজেপির (BJP) শক্তি কেন্দ্র প্রমুখ রাকেশ কুমার নাহার সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক সোমবার যোগদান (Joining) করলেন তৃণমূলে। 

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডি. বাসন্তীর নির্বাচনী সভায় তৃণমুল প্রার্থীর উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার হাত ধরে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, রাজ্য তৃণমূল সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ খড়গপুর শহর তৃণমূল নেতৃত্ব।

এরইমধ্যে সংসারের হাজারো খুঁটিনাটি সামলে ভোটের ময়দানে নেমেছেন খড়গপুরের ২ বিজেপি প্রার্থী। কেউ চায়ের দোকান সামলে প্রচার সারছেন। কেউ খবরের কাগজ বিক্রেতা স্বামীর সাইকেলে চড়েই করছেন প্রচার। জয় নিয়ে আশাবাদী দুজনেই।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget