এক্সপ্লোর

Malda: এই প্রথম নয়, আগেও হাতে বোমা নিয়ে ভিডিও ভাইরাল! মালদার বন্দুকবাজের চাঞ্চল্যকর ইতিহাস

Malda Gunman: এই প্রথম নয়, আগেও হাতে বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে দিতে দেখা গিয়েছিল দেব বল্লভকে

করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী ও সুমন ঘড়াই, মালদা: পুরাতন মালদার স্কুলে পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করলেন এক ব্যক্তি। উদ্যত আগ্নেয়াস্ত্র। হাতে ঢুকে পড়েন ক্লাসরুমে। শেষ মুহূর্তে ডিএসপি আজহারউদ্দিন খান ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অভিযুক্ত অবশ্য বলেছেন, 'আমার ছেলেও নাবালক, তাঁকে যখন পুলিশ এবং সরকার অপহরণ করতে পারে, আমি তো সাধারণ মানুষ।' 

তবে সূত্রের খবর, এই প্রথম নয়, আগেও হাতে বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে দিতে দেখা গিয়েছিল দেব বল্লভকে। গতবছর জুন মাসে স্ত্রীকে ফেরানোর দাবিতে এক হাতে বোমা, আরেক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফেসবুক পোস্টে পুলিশকে হুমকি দিয়েছিল মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রীতা বল্লভের স্বামী। ভাইরাল হয় ভিডিও। 

সেই সময় পুলিশ সূত্রে জানা যায়, সাংসারিক অশান্তির কারণে বছর দুয়েক আগে স্বামীকে ছেড়ে চলে যান বিজেপির পঞ্চায়েত সদস্য। যদিও আগ্নেয়াস্ত্র হাতে দেব বল্লভ দাবি করেন, পুলিশ-প্রশাসন তাঁর স্ত্রী-পুত্রকে অপহরণ করেছে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। পরে অবশ্য জামিন পেয়ে যান দেব বল্লভ। 

মালদায় কী হয়েছে এদিন?  

বুধবার সকাল। সবে, সপ্তম শ্রেণির বাংলার ক্লাস শুরু হয়েছে। হঠাৎই, ক্লাসরুমে ঢুকে পড়েন এই ব্যক্তি। সটান পিস্তল তাক করেন শিক্ষিকা ও পড়ুয়াদের দিকে। হাতে অটোমেটিক নাইন এম এম পিস্তল। সামনে টেবিলের উপর রাখা দুটো কাচের বোতল। তাতে পেট্রোল। অভিযুক্তের দাবি, তাঁর কোমরে ও ব্যাগে রয়েছে অত্যাধুনিক বোমা। শরীরে বিভিন্ন অংশে লুকোনো রয়েছে একাধিক ছুরি। 

অভিযুক্তদের দাবি, 'আগে যখন পিস্তল নিয়েছিলাম, সেই সময় জানিয়েছিলাম, যে আপনারা যদি ব্যবস্থা না করেন, তাহলে আমি আত্মঘাতী হামলা চালাব। একসঙ্গে যেখানে কোনও মিটিং-মিছিল থাকবে সেখানে গিয়ে আত্মঘাতী হামলা চালাব, যাতে আমার এক সন্তানের জন্য ৫ হাজার মায়ের কোল খালি হয়।' 

তাঁর বাড়ি মালদার মুচিয়াতেই।তাঁর স্ত্রী রিতা বল্লভ। তিনি মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। ২০১৮ সালে বিজেপি টিকিটে জয়লাভ করলেও, পরে তিনি যোগ দেন তৃণমূলে। অভিযুক্তের দাবি, তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারছেন না। এর মধ্যেই ২০২০ সালে, পঞ্চায়েতে আস্থা ভোটের দিন, তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

দেব বল্লভ বলেন, 'প্রধানের অনাস্থা হল, সেদিন আমি আমার স্ত্রীকে টিভিতে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে আমি তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি, আমার ছেলেকে নিয়ে গিয়ে কি ওর মায়ের সঙ্গে সাক্ষাৎ করানো যাবে? দেখা করানো যাবে? ওরা বলেছে, নিয়ে আসবি। তারপরে, কী হল, তারা আমার ছেলেকে ওই গাড়িতে তুলে নিয়ে গেল। আমি পিছন পিছন দৌড়চ্ছি।' 


তাঁর আরও দাবি, এই বিষয়ে প্রশাসনের সব স্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।


এই কথোপকথনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে অভিযুক্তের উপর ঝাঁপিয়ে পড়েন এই পুলিশ অফিসার। কোনওক্রমে অভিযুক্তের হাত থেকে কেড়ে নেওয়া হয় বন্দুক। ছাত্র-ছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে, অভিযুক্তকে টানতে টানতে স্কুলের মাঠে নিয়ে আসা হয়। তখনই দেখা যায়, তার ডান পায়ে লিউকোপ্লাস্ট দিয়ে আটকানো রয়েছে একটি ছুরি। 

আরও পড়ুন, বাবার পর এবার মেয়ে, অনুব্রতর গ্রেফতারির ৮ মাসের মাথায় মেয়েও গ্রেফতার

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget