এক্সপ্লোর

Sukanya Mondal: বাবার পর এবার মেয়ে, অনুব্রতর গ্রেফতারির ৮ মাসের মাথায় মেয়েও গ্রেফতার

Anubrata Mondal Daughter: গরুপাচারকাণ্ডে একাধিকবার ইডি-হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত-কন্যা। অনুব্রত গ্রেফতার হওয়ার পর, তিনবার দিল্লির  সদর দফতরে তলব পেয়েও যাননি সুকন্যা।

প্রকাশ সিনহা, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা (Sukanya Mondal) গ্রেফতার (Arrested)। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) কেষ্ট-কন্যা গ্রেফতার। অনুব্রত মণ্ডলের  (Anubrata Mondal) মেয়েকে গ্রেফতার করল ইডি (ED)। 

এর আগে ১১ অগাস্ট, ২০২২, বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার অনুব্রত। বাবা গ্রেফতারের ৮ মাসের মাথায় মেয়েও গ্রেফতার। দফায় দফায় জেরার পরে দিল্লিতে ইডির দফতরেই গ্রেফতার। গতবছরের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার সেই মামলাতেই তাঁর মেয়ে সুকন্য়াকে গ্রেফতার করল ইডি। 

গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে প্রচুর জমি, চালকল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল। যার মধ্যে অনেকগুলিই ছিল সুকন্যা মণ্ডলের নামে। সুকন্যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও হদিশ মেলে বলে ইডি সূত্রে দাবি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যা মণ্ডলকে একাধিকবার দিল্লিতে তলব করেছিল ইডি। 

ইডি সূত্রে জানান হয়েছে, ইডি সূত্রে দাবি, একাধিক প্রশ্নের সদু্ত্তর দিতে না পারায় সুকন্যাকে গ্রেফতার করা হয়। সূত্রের তরফে বলা হয়, তাঁকে যতবার প্রশ্ন করা হয়েছিল তিনি বারংবার জবাব দেন সব উত্তর তাঁর বাবা এবং মণীশ কোঠারি জানেন। প্রথমে কয়েকবার ইডি-র কাছে হাজিরাও দেন তিনি। এরপর অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি একাধিকবার তলব করলেও আর সেখানে হাজিরা দেননি অনুব্রত-কন্যা। অবশেষে বুধবার তিনি দিল্লিতে ইডি-র দফতরে যান। এদিন তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, একাধিক প্রশ্নের সদু্ত্তর দিতে না পারায় সুকন্য়াকে গ্রেফতার করা হয়।                                                

আরও পড়ুন, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর মেয়ে সুকন্যা

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর মেয়েকেও দিল্লিতেই গ্রেফতার করল ইডি। আগামীদিনে কি বাবা-মেয়েকে মুখোমুখি জেরা করা হতে পারে? সেটাই দেখার। 

গরুপাচারকাণ্ডে একাধিকবার ইডি-হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত-কন্যা। অনুব্রত গ্রেফতার হওয়ার পর, তিনবার দিল্লির  সদর দফতরে তলব পেয়েও যাননি সুকন্যা। ইডি সূত্রে খবর, অনুব্রত-কন্যা জানিয়েছেন, পেটে ব্যথা, আল্ট্রা সোনোগ্রাফি হয়েছে।চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই কারণেই ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন সুকন্যা মণ্ডল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget