এক্সপ্লোর

Harishchandrapur News: স্থানীয়দের চেষ্টায় কিছুটা রক্ষে, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাটের গোলা, ১৮ লক্ষের ক্ষয়ক্ষতি

Malda News: ওই গোলার মালিক হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা পাট ব্যবসায়ী কেরামুদ্দিন আহমেদ।

অভিজিৎ চৌধুরী, হরিশচন্দ্রপুর: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাটের গোলা (Fire in Jute Warehouse)। তাতে মাথায় হাত মালদার (Malda News) এক পাট ব্যবসায়ীর। বিধ্বংসী আগুনে প্রায় ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তাতে কমপক্ষে ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। গোলার উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছিল। অগ্নিকাণ্ডের জন্য আপাতত ওই তারকেই দুষছেন সকলে। 

একাদশীর সকালে পুড়ে ছাই পাটের গোলা

মালদা জেলার হরিশচন্দ্রপুর (Harishchandrapur News) ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনসরিয়া মোড়ের একটি পাটের গোলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ গোলা থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয় একটি চায়ের দোকানের মালিক। তাঁর চিৎকার, চেঁচামেচিতেই ছুটে আসেন স্থানীয় লোকজন। কিন্তু কেউ কিছু ভেবে ওঠার আগেই দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে আগুন। দাউদাউ করে জ্বলতে শুরু করে গোলায় ঠেসে রাখা পাট।

ওই গোলার মালিক হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা পাট ব্যবসায়ী কেরামুদ্দিন আহমেদ। সকাল ৬টা নাগাদ আগুন লাগার খবর পান বলে  জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, স্থানীরাই প্রথমে আগুন নেভাতে সচেষ্ট হন। একদল আবার যত সম্ভব পাট সরিয়ে ফেলতে শুরু করেন। তাতেই কিছু পাট সরানো সম্ভব হয়। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে লেলিহান শিখার গ্রাস থেকে সরে দাঁড়াতে বাধ্য হন স্থানীয়রা। তাতেই পুড়ে ছাই হয়ে যায় ৩০০ কুইন্টাল পাট। 

আরও পড়ুন: Police Beaten: দশমীর বিসর্জনের সময় বচসা, পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে

স্থানীয়রা জানিয়েছেন, আগুন নেভাতে তুলসীহাটা দমকল অফিসে খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই এসে পৌঁছয় দমকলের বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। হরিশ্চন্দ্রপুর দমকল বিভাগের আধিকারিক প্রবীর রায় জানান, ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গোডাউনের উপর দিয়ে বৈদ্যুতিক তার গিয়েছে। তা থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছেন দমকল আধিকারিকরা।

১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ব্যবসায়ীর

পাট ব্যবসায়ী তথা ওই গোলার মালিত কেরামুদ্দিন জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন, স্থানীরা যত পারছেন গোলা থেকে পাট বার করে আনছেন। অন্য দিকে, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তিনি জানিয়েছেন, গোলায় মোট ৭০০ কুইন্টাল পাট রাখা ছিল। স্থানীয়রা বেশিরভাগটাই রক্ষা করেছেন। কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩০০ কুইন্টাল পাট, যার বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের জন্য তিনিও গোলার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারকে দায়ী করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget