এক্সপ্লোর

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ

Malda Conversion Allegations: একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুরের অভিযোগ। কয়েকজন আহত। জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ।

অভিজিৎ চৌধুরী, সোমক মিত্র, হরিশচন্দ্রপুর: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুরের অভিযোগ। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগ তুলেছে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ। সেখানে প্রতিবাদ জানায় তারা। যদিও, জোর করে নয়, স্বেচ্ছায় ধর্মান্তরণ চলছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, উইকলি প্রেয়ারে সময় গোলমাল বাধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। (Malda Conversion Allegations)

রবিবার দুপুরের ঘটনা। মালদার হরিশচন্দ্রপুর থানার গোলা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, ধর্মান্তরণ চলছে বলে হিন্দুত্ববাদী সংগঠনগুলির কাছে খবর পৌঁছয়। এর পরই ঘটনাস্থলে পৌঁছয় বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ। খ্রিস্টান মিশনারিরা উপস্থিত ছিলেন সেখানে। দুই পক্ষের মধ্যে বচসা চরমে ওছে। যে বাড়িতে আয়োজন হয়েছিল, সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ। বরং তাদের দাবি, মারধরে বজরং দলের পাঁচ সদস্য আহত হয়েছেন। হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। (Malda News)

আরও পড়ুন: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা

হিন্দুত্ববাদী সংগঠন এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে আর্থিক ভাবে দুর্বল মানুষজনের মগজধোলাই করা হয়। ধর্মান্তরণে রাজি করানো হয়। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে তারা। যদিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করা পরিবারগুলি জানায়, বিভিন্ন সমস্যা থেকে বেরনোর রাস্তা খুঁজে পেতে স্বেচ্ছায় ধর্মান্তরণের সিদ্ধান্ত নেয় তারা। সব মিলিয়ে তেতে ওঠে পরিস্থিতি। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদার পুলিশ সুপার জানান, উইকলি প্রেয়ারে সময় গোলমাল বাধে। এখন পরিস্থিতি স্বাভাবিক। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল

এদিন যে এলাকায় ঝামেলা বাধে, সেখানে শতাধিক হিন্দু তফসিলি জাতিভুক্ত মুসহর পরিবারের বাস। ইতিমধ্যেই প্রায় ৪০টি পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে জোরপূর্বক ধর্মান্তরণ চলছিল।  খ্রিস্টান মিশনারিদের দিকে আঙুল তোলে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সেই নিয়েই পরিস্থিতি তেতে ওঠে। পরস্পরকে মারধর, ভাঙচুরের অভিযোগ ওঠে। বজরং দলের কয়েক জন আহত হয়েছেন, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। (Malda News)

 বিদেশ থেকে আসা অর্থ দিয়ে ব্রেন ওয়াশ করে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মান্তকরণের অভিযোগ খ্রিস্টান মিশনারীদের বিরুদ্ধে, স্থানীয় একটি বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতেই স্থানীয়দের একাংশের উদ্যোগে প্রচেষ্টা রুখে দিল হিন্দু সংগঠনের সদস্যরা, ঘটনায় ভাঙচুর এবং মারধর, ব্যাপক উত্তেজনা, আহত বিজেপি নেতা সহ বজরং দলের ৫ সদস্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

 

সবিস্তার আসছে

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget