এক্সপ্লোর

EB: বাজারে বাজারে ইবির হানা, সবজি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে তৎপর রাজ্য প্রশাসন

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল। ফের বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এই অবস্থায় খুচরো বাজারে সব্জি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা দেখতে তৎপর হল রাজ্য প্রশাসন। 

করুণাময় সিংহ ও রাজা চট্টোপাধ্যায়, মালদা, জলপাইগুড়ি: সবজি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা দেখতে তৎপর রাজ্য প্রশাসন। গতকাল ইংরেজবাজার (Englishbazar) ও জলপাইগুড়িতে বাজারে বাজারে হানা দেয় ইবি (EB)। বেআইনি মজুত ও কালোবাজারি হচ্ছে কি না সেদিকেও নজর দেওয়া হচ্ছে। জানিয়েছেন ইবির আধিকারিকরা। 

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল। ফের বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এই অবস্থায় খুচরো বাজারে সব্জি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা দেখতে তৎপর হল রাজ্য প্রশাসন। 

রবিবার মালদার ইংরেজবাজারে (Englishbazar)। একাধিক বাজারে হানা দেয় রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চর ৪ সদস্যের দল। সদরহাট, মকদমপুর ও চিত্তরঞ্জন বাজার ঘুরে দেখেন তাঁরা। শাক-সব্জি, মাছ-মাংস-ডিমের দাম জানার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথাও বলেও EB-র অফিসাররা। খুচরো বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না দেখার পাশাপাশি বেআইনিভাবে খাদ্যসামগ্রী মজুত করা হচ্ছে কিনা খতিয়ে দেখেন তাঁরা।   

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর হাবিবুল হাসান জানান, যেহেতু পেট্রোপণ্যের দাম বাড়ছে সেহেতু জিনিসেরও দাম বাড়ছে। কিন্তু কোথাও কোথাও অস্বাভাবিক হারে দাম নেওয়া হচ্ছে। সেটাই খতিয়ে দেখতে এখানে এসেছি। মালদায় দাম নিয়ন্ত্রণেই আছে। বেআইনি মজুতের অভিযোগ পাইনি ... এইটুকু দেবে বাকিটা ফেলে দেবে।

মালদার পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের দিনবাজারে হানা দেন EB আধিকারিকরা। এখানেও খতিয়ে দেখা হয় খুচরো বাজারে জিনিসপত্রের দাম। পাশাপাশি কথা বলেন ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে। 

জলপাইগুড়ির বাসিন্দা বাবুলাল ঘোষ বলছেন, এটা ভাল উদ্যোগ। এটা যেন লাগাতার চলে। যেহেতু বাজারে অনেক সময় দাম বেড়ে যায়।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসপি আশিস পালিতের কথায়, বিশেষ সার্ভে করা হচ্ছে। অনেক সময় সব্জি থেকে মাছ-মাংসের কালোবাজারি হয়। সেটা দেখতেই এই উদ্যোগ। তবে দাম এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই আছে। রাজ্যের আরও কয়েকটি জেলায় লাগাতার এরকম অভিযান চলবে বলে EB সূত্রে খবর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget