এক্সপ্লোর

Malda News: সঙ্গে ছিল পাইপগান-কাস্তে-রড, মানিকচকে দুঃসাহসিক ডাকাতির ছক, শেষ মুহূর্তে ভেস্তে দিল পুলিশ

Dacoity: এলাকায় দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনা চলছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ।

করুণাময় সিংহ, মানিকচক: রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতির ছক (Dacoity)। তার জন্য জড়ো হয়েছিল ১৫-১৬ জনের একটি দল। পাইপ গান থেকে ধারাল অস্ত্র, রড সব রাখা ছিল প্রস্তুত। অন্ধকার গাঢ় হলেই পরিকল্পনা বাস্তবায়নের ছক ছিল। কিন্তু চূড়ান্ত তৎপরতা দেখিয়ে প্রায় শেষ মুহূর্তে সেই ডাকাতির ছক বানচাল করে দিল মালদার (Malda News) পুলিশ। গ্রেফতার করা হয়েছে ডাকাতদলের দুই সদস্যকেও। 

পুলিশি তৎপরতায় দুঃসাহসিক ডাকাতির ছক ভেস্তে গেল মালদায়

মালদা জেলার মানিকচক (Manikchak News) এলাকার ঘটনা। আন্তঃরাজ্য ঘাট এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ। তাতেই সাফল্য মিলল। ডাকাতদলের বেশিরভাগ সদস্য হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হলেও, দু’জনকে গ্রেফতার করা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদেরও হদিশ মিলবে বলে আশাবাদী পুলিশ। 

এলাকায় দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনা চলছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো শুনবার গভীর রাতে অভিযানে নামে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। ডাকাতির ঠিক আগের মুহূর্তের ওই অভিযান চালিয়েই ভেস্তে দেওয়া গেল পরিকল্পনা। 

আরও পড়ুন: Kolkata: হরিদেবপুরে ঋণ শোধের নামে মহিলাকে ব্ল্যাকমেল, হুমকি ফোন

ডাকাতদলের হাতে থাকা বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা গিয়েছে, যার মধ্যে রয়েছে, দু’টি পাইপগান, দুই রাউন্ড গুলি, ধারাল অস্ত্র এবং লোহার রডও। ডাকাতির জন্য ১৫-১৬ জনের একটি দল একত্রিত হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অধিকাংশ পালিয়ে যেতে সক্ষম হলেও, দু’জনকে পাকড়াও করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

ডাকাত দলের ধৃত দুই সদস্যকে বিফল মণ্ডল এবং বিশ্বজিৎ মণ্ডল নামে শনাক্ত করা গিয়েছে। প্রথম জন মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। দ্বিতীয় জনের বাড়ি ভুতনি থানায় এলাকায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মানিকচকের কোনও প্রান্তে বড় ধরনের ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। তবে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে সমস্ত ছক ভেস্তে দেয় পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে তোলা হয় ডাকাতদলের ধৃত দুই সদস্যকে।গোটা ঘটনার তদন্ত চালানোর পাশাপাশি, ডাকাত দলের বাকি সদস্যদের পাকড়াও করতেও পুলিশি অভিযান চলছে। 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget